| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গনজাগরণের পরও বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গ যখন ত্যাগ করেনি, তখন আমাদের কাছে এটুকু পরিষ্কার যে এ দলের নেতারা কেবল ক্ষমতার
লোভী। তা যদি না হতো তাহলে এত বড় একটি রাজনৈতিক দল জামাতের মত একটি ঘৃণ্য দলের সঙ্গ ছেড়ে এই তরুণদের সাথে একাত্মতা ঘোষণা করতো। কিন্তু করেনি!! নেতারা তাদের এমন সমর্থকদের কথাও ভাবেনি যারা জামাতকে পছন্দ করেনা। এরা কেবল নিজেদের স্বার্থের কথা ভেবেছে এবং আমাদের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে।কাজেই এদের কাছে দেশ আমাদের প্রিয় সবুজ বাংলাদেশ আর নিরাপদ নয়!
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩
তনুদ্ভব বলেছেন: তাদের কাছে, যাদের সত্য বলার এবং সত্যকে সহ্য করার সামান্য হলেও সাহস আছে। এমন দের আমাদেরকেই তৈরি করতে হবে।
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
Admiral General আলাদীন বলেছেন: তাদের কাছে, যাদের সত্য বলার এবং সত্যকে সহ্য করার সামান্য হলেও সাহস আছে।
এরকম একটা দলের নাম বলেনতো দেখি !
৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
টয় বয় বলেছেন: আমীলিগের কাছে নিরাপদ, ছগল ??
৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
তনুদ্ভব বলেছেন: ব্যাঙ্গ করা কিংবা চট করে কোনও জিনিসের অন্য রকম অর্থ বের করার স্রোত থেকে আমরা আজও বের হতে পারলাম না। আজ আমরা যারা এখানে আন্দোলন করছি তারা সবাই নিরপেক্ষ নই। বুকে হাত দিয়ে এটুকু বলার সাহস করতে হবে যে আমরা ভোট দিতে আওয়ামীলীগ অথবা বিএনপি র কাউকেনা কাউকে দেই। কিন্তু আজ ভাবার সময় হয়েছে যে আমরা কাদের নির্বাচন করি! আমি সেই কথাটিই বোঝাতে চেয়েছি যে দু দলই মন্দ। কিন্তু যেটি মন্দের ভাল সেটি জয়ী হবে। কারণ আমাদের তো ভাল দল নেই। তাই মন্দের ভাল কথাটি ব্যবহার করা। তর্ক অনেক করা যাবে হয়ত।কিন্তু তর্কে না যেয়ে আমি শুধু এটুকু বলতে চাই, যে দাবি নিয়ে আজ আমরা রাজপথে সেই দাবীর সাথে আমরা আমাদের অনেক বড় একটি দলের কাছে অনেক আশা করেছি। তারা আমাদের হতাশ করেছেন। আমাদের কষ্টটা সেখানেই।
৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮
ডাব্বা বলেছেন: দেশ যে কারো কাছেই নিরাপদ থাকতে পারে যদি জনগন জেগে থাকতে জানে। আমরা নিজেরাই তো গর্দভ, নেতা বানাই কলাগাছদের। ঘাড়ে কাঁঠাল রেখে খায় যে পারে।
দল হিসেবে আমার কাছে বিএনপি কে charmless লাগে। জিয়ার মত একজন ক্যারিশম্যাটিক লোক নেই এই দলটাতে। শেখ মুজিবের মৃত্যুর পর যেভাবে তাঁর দল হয়ে পড়েছে ব্যক্তিত্বহীন।
যদি সম্ভব হোত, আমি জিয়া এবং মুজিব দুজনকেই বাংলাদেশের জন্যে একসাথে চাইতাম।
৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯
মোঃ ওমর শরীফ বলেছেন: আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।
৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬
নিউজ২৪ বলেছেন: ডাব্বা বলেছেন : যদি সম্ভব হোত, আমি জিয়া এবং মুজিব দুজনকেই বাংলাদেশের জন্যে একসাথে চাইতাম।
স হ ম ত।
৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: সহমত।
১০|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২
সুইট টর্চার বলেছেন: কার কাছে নিরাপদ তাহলে? জাতির বোনের কাছে? বিশ্বজিৎকে যখন কুপিয়ে মারল তখন কোথায় ছিলেন? আজ এত লম্ফ-জম্ফ মারছেন
১১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
মিজান আফতাব বলেছেন: বি এন পি বিযাক্ত।
১২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
দেশে ভালোবাসা নাই বলেছেন: আসেন আমরা শাহবাগের সংগ্রামী তরূণদের নিয়া নতুন কইরা দেশ গড়ি
১৩|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬
সুইট টর্চার বলেছেন: কোন তরুণকে নিয়ে? উনি?
১৪|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩
মুহাম্মদ মইনুল হুদা বলেছেন: উনি ইনিয়ে বিনিয়ে আ.লীগ-কেই বোঝাতে চাচ্ছেন। চক্ষু লজ্জার কারনে হয়তো বলতে পারছেন না নামটা সরাসরি।....
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০
বলদ বাবা বলেছেন: আপ্নের মতে দেশ কার কাছে নিরাপদ?