নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তনুদ্‌ভব

অবারিত মাঠ গগন ললাট......

তনুদ্‌ভব › বিস্তারিত পোস্টঃ

কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকলে 'মানুষ' কবিতার জন্য তাঁকেও জামাত লাঠি পেটা করত----

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

আপনাদের সুবিধার জন্য 'মানুষ' কবিতার কিছু লাইন দিলাম। পড়ে দেখুন কবি এখন বেঁচে থাকলে তাঁর কি অবস্থা হত!

'আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,

আমার ক্ষুধার অন্ন তা ব'লে বন্ধ করনি প্রভু।

তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।

মোল্লা-পুরুত লাগায়েছে তাঁর সকল দুয়ারে চাবি।

কোথা চেঙ্গিস, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?

ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার!

খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?

সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!

হায় রে ভজনালয়,

তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়!

মানুষেরে ঘৃণা করি'

ও' কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি' মরি'

ও' মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে,

যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে,

পূজিছে গ্রন্থ ভণ্ডের দল! --- মূর্খরা সব শোনো,

মানুষ এনেছে গ্রন্থ; --গ্রন্থ আনেনি মানুষ কোনো।



ধর্মান্ধ, তথাকথিত ধর্মের ঠিকাদাররা মাঝে মধ্যে এসবও পড়বেন দয়া করে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

দন্ডিত বলেছেন: উনি বেচে থাকতে অনেকেই তারে মুরতাদ কইছে। উগ্রদের হুমকি মাথায় নিয়েই তাকে ঘুরতে হত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

তনুদ্‌ভব বলেছেন: কবির কবিতার কাছে আমাদের অনেক শেখার আছে। ধন্যবাদ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: মিথ্যা শুনিনি ভাই
মানুষের দিলের চাইতে বড় মন্দির কাবা নাই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

তনুদ্‌ভব বলেছেন: ধর্মের ঠিকাদাররা এটা কবে বুঝবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.