নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তনুদ্‌ভব

অবারিত মাঠ গগন ললাট......

তনুদ্‌ভব › বিস্তারিত পোস্টঃ

টক শো তে অ্যানি ( বিএনপির) বললেন তারা যুদ্ধাপরাধীদের বিচার চান।তবে......

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

অ্যানির কথা ঠিক বুঝতে পারলাম না। জামায়াত কে সঙ্গে নিয়ে হরতাল করে , বাড়ি ঘর জ্বালিয়ে , কেবল ক্ষমতার যাওয়ার উদ্দেশ্যে এসব কথা বলে আর কতকাল এমন রাজনীতির খেলা খেলবেন আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল! কিন্তু ফোন এ পেলাম না। এত রক্তপাত এত সহিংসতা দেখেও এরা কেমন করে আবার ক্ষমতা শব্দটি উচ্চারণ করেন, ভাবতেই অবাক লাগে! জামায়াত কে এখনও আঁচল দিয়ে ঢেকে দেশের মানুষের পেছনে পাগলা কুকুরের মত লেলিয়ে দিয়ে যখন বলে আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই। তখন টিভির সামনে বসে আমাদের মুঠি শক্ত হয়ে যায়! ইচ্ছে করে পা থেকে একটা জুতা খুলে টিভির দিকে ছুঁড়ে মারি। না আমি অ্যানিকে জুতা মারার কথা বলছিনা। আমি সে সব নষ্ট রাজনীতিবিদ এবং তাদের নষ্ট কর্মকাণ্ড কে জুতো মারার কথা বলছি। যারা কেবল মুখে বড় বড় কথা বলেন, কিন্তু মনের চোখে তাকিয়ে থাকেন ক্ষমতা নামের চেয়ারটির দিকে। যেটিতে বসে তারা তাদের আখের গোছাবেন। তাদের সন্তানেরা কোটি কোটি টাকা বিদেশ পাচার করবেন। আমরা আর তা হতে দেবনা। বুকের ভেতর আমাদের আগুন জ্বলছে! আপনারা চাইলেও আর বেশিদিন জামায়াতকে বাঁচাতে পারবেন না। যতই ধর্মের দোহাই দিন। এখনও সময় আছে। জামাত ছেড়ে আসুন। ওদের প্রতিহত করতে সহায়তা করুন। তাহলে আমরা আপনাদের সাথে আছি। জামাতকে কোলে নিয়ে বসে থাকলে কিংবা ওদের দ্বারা এমন করে পরিচালিত হলে আমরা আপনাদেরও ক্ষমা করবনা। শহীদ জিয়ার কথা বলে কেমন করে জামাতের কমান্ডে চলেন, অবাক হই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩

টানিম বলেছেন: পড়ে আসতে পারেন ।

Click This Link

কাজে আসবে ।

২| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

নেক্সাস বলেছেন: আর আওয়ামিলীগ কি করছে ভাই?

৩| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

মো ঃ আবু সাঈদ বলেছেন: আর আওয়ামিলীগ কি করছে ভাই?...
তখন মুখে হাসি আসে না...

দেশে শান্তি আনতে হলে দক্ষিন আফ্রিকার মত নেতা দরকার....

আস্ত্র,হিংসা, প্রতিশোধ পরায়ন এই গুলি কোন দিন একটা দেশে শান্তি বয়ে আনতে পারে না.....

৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

কাঠুরিয়া. বলেছেন: যদি বলেন, বিশ্বজিত, পদ্মা সেতু, দ্রব্য মূল্য বৃদ্ধি।

আমি বলব, জগতজ্যোতি তালুকদার, রাসেল মাহমুদ, জাফর মুন্সী, হাওয়া ভবন, ডান্ডি ডায়িং।

যদি বলেন, সাগর-রুনি, খালাফ আল আলি, শেয়ার বাজার,

আমার উত্তর হবে, সাবেকুন নাহার সনি, শিশু নওশিন, শিশু শিহাব, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, রেভারেন্ড জ্ঞান জ্যোতি, ১০ ট্রাক অস্ত্র, ২১ আগস্টের গ্রেনেড হামলা, শাহ এসএম কিবরিয়ার উপরে গ্রেনেড হামলা, সাংসদ আহসানউল্লাহ মাস্টার।

একটা, জামায়াত বা বি এন পির শুধু একটা নেতা দেখান, যে গুলি বা গ্রেনেডে মরেছে।

পুলিশের গুলিতে মরার কথা বলছেন? কই ছিলেন যখন বাংলা ভাই প্রকাশ্যে ক্যম্প করে দিনে দুপুরে গাছের ডালে লাশ ঝুলিয়ে রেখেছিল? হোয়ার দা ফাক অয়ার ইউর হিউম্যানিজম দেন?


আজকে জামায়াতের ধ্বংস তাণ্ডবে আপনি সরকারের ব্যর্থতায় বিরক্ত? ওকে, ৬৪ জেলার একই সাথে একই সময়ে বোমা হামলার কথা মনে আছে? মনে আছে, উদীচীর গানের অনুষ্ঠানে বোমা হামলা? ছায়ানটের বর্ষ বরনে, পহেলা বৈশাখের দিনে পান্তা ইলিশের বদলে বোমা হামলার কথা স্মরণে আছে?

৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি সে সব নষ্ট রাজনীতিবিদ এবং তাদের নষ্ট কর্মকাণ্ড কে জুতো মারার কথা বলছি সুন্দর বলেছেন । সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.