| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাঙা তরী
ভাঙা তরী ছেঁড়া পাল, চলবে আর কত কাল? ভাবি শুধু একা বসিয়া..
সাকিব আল হাসান নয় মাশরাফিই সেরা। সফল নেতৃত্বই পারে দলকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে..... আল্লাহ ঠিকই অহংকারীদের বিপক্ষে। ঠিকই বুঝিয়ে দিয়েছেন যে, নেতৃত্বে সেরা মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান নয়। মাশরাফির কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে অনেক কিছুই, সেটা ক্রিকেট জগতই নয় কেবল। তার আদর্শ, তার নেতৃত্ব আর তার সততা থেকেই আমাদের দীক্ষা গ্রহণ করার আছে ঢের। সমালোচনার স্পট লাইটে সাকিব-আল হাসান যতটানা এসেছেন তার কিঞ্চিৎ পরিমাণেও নেই মাশরাফি। জরিপ চালান কাকে এদেশের মানুষ কতটা বেশি ভালবাসে? সাকিব আল হাসান নাকি মাশরাফি। তবে হ্যাঁ এটা আমাদের মেনে নিতে হবে যে, সাকিব আল হাসান অলরাউন্ডার। দেশের বৃহত্তর স্বার্থে তার দলে থাকাটা অতীব জরুরি। তবে হলফ করে বলতে পারি, সাকিব আল হাসানের মতো বিকল্প কোন প্লেয়ার (অলরাউন্ডার) এদেশে তৈরি হয় তবে সাকিব আল হাসানের যেই রূপ আর চরিত্র সেটাকে মানুষ গ্রহণ করতে রাজি নয়। তিনি অনেক ম্যাচই নিষিদ্ধ ছিলেন কেবল তার বাজে উদ্দেশ্যে অঙ্গভঙ্গি প্রদর্শনের কারণে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল শুরুর দিকে বেশ নেচেছেন। সাকিব আল হাসান তার চাই-ই চাই। আইকন প্ল্যায়ার সিলেকশান বোর্ডে তাকে বেশ মনমরা হয়ে বসে থাকতে দেখা গেছে। সবশেষে যখন মাশরাফিকে পেলেন তখনও তার মুখে কোন হাসি ফুটেনি। কেবল সাকিব আল হাসানকে পেলেন না বলে। মাশরাফি শুরু থেকেই সেটা বুঝতে পেরেছেন। সেটাকে চেলেঞ্জ নিয়ে দলের নেতৃত্ব দিয়েছেন। জয় ছিনিয়ে আনার জন্য অল্প দূরুত্বে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করেছেন। দলে বোলার সংকটের কারণে আনফিট থাকা সত্ত্বেও বল হাতে নিয়েছেন। বিপক্ষ দলের শক্তিশালী শিবিরে আঘাত হেনেছেন। যাক ছাড়ি ওসব কথা। মূল কথায় ফিরে আসি----আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফাইনাল নিশ্চিত হল। নাফিসা কামাল হয়তবা নিশ্চিন্ত মনে কেবলই ভাবছেন----না, সাকিব আল হাসান নয় মাশরাফিই সেরা ..................।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮
কাজী মেহেদী হাসান। বলেছেন: মাশরাফি নিঃসন্দেহ ভালো প্লেয়ার, ভালো ক্যাপ্টেন, আদর্শ মানুষ। একমাত্র খেলোয়াড় যার কোন হেটার নেই। তাই বলে সাকিব আল হাসানকে ছোট করার আপনি কে? কেউ কারও বিকল্প হতে পারে না। আরও একজন মাশরাফি আসাও যেমন কঠিন, আর একজন সাকিব আসাও কঠিন। আমরা ভাগ্যবান যে দুজনকেই পেয়েছি। টানা তিন চারবছর বিশ্বসেরা অলরাউন্ডার থাকা প্লেয়ার আপনি বিশ্বের আর কোনদেশে পাবেন?
তাকে অহংকারী বলছেন? বলেন। অথচ এই অহংকারীই ম্যাচশেষে মাশরাফিকে হাসিমুখে বুকে নিয়েছে। সে অহংকারী জন্যই হয়তো প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠান খুলে দেয়, অনাহারী-ছিন্নমুলদের সাহায্য করে। আর তারপরও যদি সে অহংকারীও হয় তবে সে সেটার যোগ্য। আপনি অহংকারী হলে তেলোপোকাও জানবে না। তবে সাকিব কিছু করলে সারা বিশ্ববাসী জানে। সারা পৃথিবীতে সবচেয়ে পরিচিত বাংলাদেশী ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। মাশরাফি সাকিব নিজেরা সবসময় নিজেদের সাথে সৎ। কেবল আপনাদের জন্য আফসোস। চালিয়ে যান