নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খিড়কি খোলা মনের জানলার হাজার বছর ধরে

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

সিঁদুরে মেঘ

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

সিঁদুরে মেঘ › বিস্তারিত পোস্টঃ

মুখ ঢাকি লজ্জায়......

০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:২২

যখন শুধুমাত্র দুটাকার জন্য ঝগড়া করি,

রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত মারি,

বিশ্বায়নেরপার্টিতে গলা অবধি মদ খাই,

ওয়েটারকে একশটাকা বকশিশ দিই।



যখন কাষ্ঠ হাসি হেসে হাত পাতি,

বৃব্ধের বুকে আমার ভার্চুয়াল লাথি।

পেনশন বিলটা ইচ্ছা করে আটকে দি,

ভুলে যাই তার পেট খাবে কি।



যখন ভালবাসার নাট্যমঞ্চে সশরীরে থেকে,

পরিসুদ্ধ ভালবাসা মিথ্যায় মেখে ,

অন্যকারো গলায় টাকার মালা পরিয়ে ,

নিজের বিবেকের থেকে যাই হারিয়ে।



যখন জোরে জোরে মিথ্যা কথা বলি,

সত্যি কথার জন্মদাত্রীকে দি অবৈধ গালি,

বউয়ের পেটের বৈধ সন্তানের নাড়িতে খিদে,

আমার নারকীয় রাত্রিবাস বেশ্যাবাড়িতে।



যখন রাম হয়ে রহিমকে নৃশ ঃস ভাবে খুন করি,

অথবা রহিম হয়ে রামকে গলা টিপে মারি,

ধর্মের বগলে উগ্রভাবে সুড়সুড়ি দিয়ে,

মায়াকান্নায় জনগনের মাথাটা নি খেয়ে।



মুখ ঢাকি লজ্জায়......

মন্তব্য ৩০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৫

যাযাবর পংক্তিমালা বলেছেন: ৫

২| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৮

চতুরভূজ বলেছেন: ৫ না দিয়ে পারলাম না। চমত্কার একটি বেদনার্ত আর লজ্জা মাখানো কবিতা। ৫৫৫৫

৩| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩০

তানভীর বলেছেন: রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত? ভালই বলেছেন দাদা। আমার অর্থনৈতিক ইজ্জত কোনটা, সেটাই এখন ভাবিতেছি।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩০

তানভীর বলেছেন: ওহ হো, ৫।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৮

জোনাকি বলেছেন: ভালো বলেছেন!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৪

উদাসী স্বপ্ন বলেছেন: "আমার নারকীয় রাত্রিবাস বেশ্যাবাড়িতে।"

বড়ই বিপ্লবী কবিতা, খাড়ান এই বারে নির্বাচনে জিতবার না পারলে আন্দোলনে নামুম!

৭| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৪

উদাসী স্বপ্ন বলেছেন: ৫ দিসি কিন্তুক!

৮| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫২

অহেতুক অকারণ বলেছেন: এইতো... এইতো শুরু হলো। ৫/৫

৯| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৬

শাহেদুর রহমান বলেছেন: ভালো ভালো...

১০| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৭

খালেদা আকতার বলেছেন: ৫ দিলাম

১১| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৫

মনিটর বলেছেন: ১০০

১২| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:২২

সিঁদুরে মেঘ বলেছেন: যাযাবর পংক্তিমালা,চতুরভূজ,তানভীর,জোনাকি,উদাসী স্বপ্ন ,অহেতুক অকারণ ,শাহেদুর রহমান ,খালেদা আকতার,মনিটর সকলকে ধন্যবাদ।
উদাসী স্বপ্ন
নির্বাচনে দাড়ালে
কবিতা লিখুম ক্যামনে।
তানভির
আমাদের ও ওইরকম অবস্তা।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫২

অলস বলেছেন: কয়েক জায়গায় আমিও লজ্জা পেলাম।
৫০০!

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৩

আবুফয়সাল আহমেদ বলেছেন: রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত মারি,
বিশ্বায়নেরপার্টিতে গলা অবধি মদ খাই,
ওয়েটারকে একশটাকা বকশিশ দিই
চমত্কার বলেছেন।

১৫| ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০

শিবলী বলেছেন: যখন শুধুমাত্র দুটাকার জন্য ঝগড়া করি,
রিকশাচালকের অর্থনৈতিক ইজ্জত মারি,
বিশ্বায়নেরপার্টিতে গলা অবধি মদ খাই,
ওয়েটারকে একশটাকা বকশিশ দিই।-
-----৫

১৬| ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩১

সিঁদুরে মেঘ বলেছেন: অলস,আবুফয়সাল আহমেদ আর শিবলী কে ধন্য বাদ।

১৭| ০৬ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৯

তীরন্দাজ বলেছেন: এটাও চমত্কার!

১৮| ১৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৭

মন মণষা বলেছেন: চমতকার...

১৯| ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৯

সিঁদুরে মেঘ বলেছেন: মন মণষা আপনার অনেকদিন দেখা নেই।মন্তব্যের জন্য ধন্যবাদ।

২০| ১৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৫

বিভাস চাকী বলেছেন: ইজ্জত শব্দটা আমাকে এখন সত্যিই ভাবাচ্ছে।

২১| ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪০

লুকা বলেছেন: ৫

২২| ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৪

বিহঙ্গ বলেছেন: ৫

২৩| ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৫

সিহাব চৌধুরী বলেছেন: ৫++++ । আমার মুখের মুখোশ টা একটু কেপে উঠেছে । চমত্তকার । প্রিয় পোষ্টে ।

২৪| ১৪ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০

দেবদারু বলেছেন: সত্যিই লজ্জিত আমাদের বিবেকহীনতার প্রতিচ্ছবি দেখে.........ধন্যবাদ অসম্ভব সুন্দর কবিতটির জন্য........৫ ছাড়া আর কিছুই দেয়ার নেই এই মুহূর্তে!

২৫| ১৪ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৩

রাশেদ বলেছেন: ৫

২৬| ১৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৯

সিঁদুরে মেঘ বলেছেন: @বিভাস চাকী
@লুকা
@বিহংগ
@িসহাব চৌধুরী
@দেবদারু
আর
@রাশেদ...............সবাইকে অসংখ ধন্যবাদ।

২৭| ১৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬

নাদান বলেছেন: দারুন... ৫

২৮| ৩০ শে মে, ২০০৮ ভোর ৬:১২

মানবী বলেছেন: চমৎকার কবিতা!

ব্লগার বিলালের কারনে দেরীতে হলেও পড়া হলো বলে তাঁকে ধন্যবাদ।

সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ সিঁদুরে মেঘ।

২৯| ৩০ শে মে, ২০০৮ ভোর ৬:২৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

অত্যধিক জটিল কবিতা ! আমি আসলে কোন পাঠকই না !
এমুন কবিতা আগে মিস কইরা গেসি । ধুর !

৩০| ৩০ শে মে, ২০০৮ ভোর ৬:৩২

হ্যারি সেলডন বলেছেন: অত্যধিক জটিল কবিতা ! আমি আসলে কোন পাঠকই না !
এমুন কবিতা আগে মিস কইরা গেসি । ধুর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.