| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৬ মার্চ ঘনিয়ে আসছে। ডেডলাইন শেষ হতে, আর মাত্র ৭ দিন বাকী। জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবী কোথায়? কোথায় হারিয়ে গেল, ইমরান সাহেব দের আল্টিমেটাম? আস্ফালন বন্ধ কেন?
জামায়াত নিষিদ্ধের গনদাবী সময়ের সাথে হারিয়ে গেছে। খুব ধীরে-ধীরে, আস্তে-আস্তে, নীরবে খেলাটা বিএনপি বিরোধি হয়ে যাচ্ছে। সেই গলা ফাটানো চিৎকার, হুঙ্কার এখন দেখা যায়না? আদালতের ঘাড়ে বন্দুক দিয়ে ব্যাপারটা ঝুলিয়ে রাখা হয়েছে, সুকৌশলে। এই আন্দোলন এর মাধ্যমে একটা বিরাট সম্ভাবনা জেগেছিল, জামায়াতে ইসলামীর রাজনীতি করার অনৈতিক অধিকার ছিনিয়ে নেয়ার। কিন্তু, সূক্ষ চালবাজির মাধ্যমে ব্যাপারটা ঘুলিয়ে অস্পষ্ট করে ফেলা হয়েছে।
খেলা এখন বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে। বিএনপি চোখ-কান খোলা রাখুন। দেখুন, কি খেলা হচ্ছে। শাহবাগ চত্বর এবং সমমনা পেজগুলোর দিকে চোখ বুলিয়ে দেখুন, জামায়াত কে বাদ দিয়ে, "বিএনপি" আর খালেদা বিরোধী বিষোধগার। দিনশেষে খেলাটা কিন্ত, আওয়ামী লীগ বনাম বিএনপি। তাই, প্রত্যাশিত ভাবেই এখন তীর গুলো ছুটে আসছে বিএনপির বিরুদ্ধে। বিশ্বাস হয়না?
"মন্দিরে হামলা জায়ামাত-শিবির করেনি, এটা বিএনপির কাজ" -- সৈয়দ আশরাফ।
আর আই পি- বিএনপিঃ ফুবে স্ট্যাটাস।
চেতনাবাজদের পেজগুলো দেখুন, জামায়াত এখন গৌন, বিএনপির সমালোচনা মুখ্য?
এখনও বিশ্বাস হয়না? নিচের সম্পাদকীয় টা পড়ুন;
যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল
খবরটি ভ্রান্তিকরই বটে। পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে খবর বেরিয়েছিল যে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট প্রধানমন্ত্রীর সম্মানে পটুয়াখালীকে স্থানীয়ভাবে হরতালমুক্ত রাখবে। এমন খবর বেসুরোই ছিল। তদুপরি গণমাধ্যমে এর প্রচারে জন-আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটেছিল বৈকি। বাসি প্রবাদ প্রাণ পেল—ধন্য আশা কুহকিনী।
১৭ মার্চ রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা নিশ্চয়ই শরমিন্দাবোধ করবেন। কারণ, তিনি বড় মুখ করে বলছিলেন, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির এই হলো পার্থক্য। বিএনপি প্রধানমন্ত্রীর সম্মানে পটুয়াখালীতে হরতাল প্রত্যাহার করে নিয়েছে, আর আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যারা যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফর বানচাল করতে হরতাল ডেকেছিল। তবে দেশবাসী এদের কথিত তফাতটা আরেকবার ঠাহর করতে পারবে। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা উত্তম দৃষ্টান্তের জন্য বিরোধী জোটকে ধন্যবাদ জানিয়েছিলেন। এখন তিনি হয়তো তা প্রত্যাহার করে নেবেন। সমুদ্রজয়ের পর খালেদা জিয়া সংসদে ধন্যবাদ জানিয়ে পরে তা ফেরত নেন। সে তুলনায় এই ধাঁধাটা নস্যি।
আগের দিন ১৮ দলীয় জোটের যে নেতা ঔদার্য দেখানো বিবৃতি দিয়েছিলেন, গতকাল তাঁর বিবৃতি মেলেনি। গতকাল জেলা বিএনপি এক বিবৃতিতে দাবি করেছে, হরতাল প্রত্যাহারের বিষয়ে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা সত্য নয়। হরতাল চলবে। যদিও গতকাল পটুয়াখালী শহরের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। আলোচ্য খবরটি স্থানীয় সমঝোতা ও সম্প্রীতির আশা জাগালেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। এ থেকে উভয় দল পাঠ নিতে পারে, আর সেটা হলো, মানুষ এ ধরনের একটা সৌজন্যবোধের অনুশীলন দেখতে আগ্রহী। প্রধানমন্ত্রী আজ কেবল একটি সেতুই নয়, দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেশের বৃহৎ বীজবর্ধন খামার স্থাপন প্রকল্প উদ্বোধন করবেন। এই প্রকল্প দক্ষিণাঞ্চলের বাংলার শস্যভান্ডার হিসেবে তার হূতগৌরব পুনরুদ্ধারে সহায়ক হবে। পটুয়াখালীর জোট নেতাদের মধ্যে যাঁরাই মতবিরোধ সত্ত্বেও শিষ্টাচার দেখাতে উদ্গ্রীব ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাই।
View this link
কিছু বোঝা যায়? গতকাল বিএনপির নামে ভূয়া খবর শিরোনাম করে, আজকে খোচা মারা সম্পাদকীয়। সুক্ষ-চিকন বুদ্ধির খেলা। এটাকে হাল্কা করে দেখলে হবে না, বিএনপির এখন বদনাম হওয়ার জন্য কিছু করার দরকার নেই। তারা নিজেরাই খবর বানিয়ে নিজেরাই সম্পাদকীয় লিখবে, মন্তব্য প্রতিবেদন লিখবে। এসব চিকন চামার দের বিরুদ্ধে সতর্ক থাকুন।
গত কিছুদিনের তাদের আচরন ফোকাস করুন। দেখুন, "রাজীব" হত্যার ব্যাপারে, জামায়াত নামক হটকেক বাদ দিয়ে তারা জোর খবর দিয়েছে, "আনসারউল্লা বাংলা টিম" এর বিরুদ্ধে। তাদের অবস্থানটা তথাকথিত জামায়াত বিরোধি। বিএনপির সংকট নামে, প্রতিবেদন আসছে ২ দিন পর পর। কারা সেই নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ নেতা? ব্যাপারটা স্পষ্ট করুন।
বাইরের শত্রুর চাইতে বড় শত্রু হল ঘরের শত্রু। মেদযুক্ত-চর্বিওয়ালা নেতাদের চিহ্নিত করুন। অযোগ্য নেতাদের তালিকা করুন। যাদের কথা বার্তার ঠিক নেই, সুবিধাবাদের রাজনীতি করছে।
খেলাটা কিন্তু, দিনশেষে আওয়ামী লীগ বনাম বিএনপি। আওয়ামী লীগ বনাম-জামায়াত নয়। তাই, এখন রাস্তার মোড় ঘুরে যাচ্ছে, চত্বরে এসে বিএনপির রাস্তায় ঢিল ছূড়া হচ্ছে।
[এতসব নোংরা রাজনীতির মুছলেকা হিসেবে হয়ত বেচে যাচ্ছে জামায়াত]
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
তৃষ্নার্থ বলেছেন: মাজহারুল হুসাইন বলেছেন: "মন্দিরে হামলা জায়ামাত-শিবির করেনি, এটা বিএনপির কাজ" -- সৈয়দ আশরাফ। >>>বিএনপি নিজে গিয়ে দড়ির ভিতর গলা দিচ্ছে নাকি তাকে পড়িয়ে দেয়া হচ্ছে ?
২|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
তিক্তভাষী বলেছেন: মিডিয়ার এসব হীন চক্রান্তর বিরুদ্ধেও সরব হওয়া দরকার।
৩|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: বিএনপি খুব ভালোভাবে প্রটেক্ট করছে জামাত শিবিরকে। নিষিদ্ধ করা খুব কঠিন হয়ে গেলো মনে হচ্ছে। জানিনা কি হবে, আশাবাদী ছিলাম।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
তৃষ্নার্থ বলেছেন: বিএনপি নয়, আওয়ামী লীগ সরকারই প্রোটেক্ট করছে জামায়াতকে। এই দল আর নিষিদ্ধ হইব বলে মনে হয়না।
৪|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২
নিয়েল ( হিমু ) বলেছেন: ফুটবল পায়ের কাছে আইলে তো লাথি দিতেই মঞ্চায় ।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
তৃষ্নার্থ বলেছেন:
৫|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২
বাধা মানিনা বলেছেন: ‘প্রজন্ম চত্বরের দলীয়করণ হলে আমরা বসে থাকবোনা’
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
তৃষ্নার্থ বলেছেন: বুদ্ধিমানরা যাহা বুঝে, বেকুব রাও তাহা বুঝে, তবে একটু দেরীতে বুঝে। ![]()
৬|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
গেস্টাপো বলেছেন: হাম্বারা জামাতকে ইচ্ছা করে নিষিদ্ধ করবে না
তারা ৭১ এর অনুভূতি নিয়ে জনগনের সাথে ভোটের রাজনীতি করবে
জামাত নিষিদ্ধ হলে তো তারা এই কাজ করতে পারবে না
তারপরও আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই জামাতের রাজনীতি নিষিদ্ধ এবং ৭১ এর চিনহিত রাজাকারদের রাজনীতির অযোগ্য ঘোষণা করে বিচার করাই হউক
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
তৃষ্নার্থ বলেছেন: একমত কঠিনভাবে।
জামায়াত-আওয়ামী লীগ খেলা হইল এল-ক্লাসিকো।
৭|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬
মাজহারুল হুসাইন বলেছেন: "মন্দিরে হামলা জায়ামাত-শিবির করেনি, এটা বিএনপির কাজ" -- সৈয়দ আশরাফ। >>>বিএনপি নিজে গিয়ে দড়ির ভিতর গলা দিচ্ছে নাকি তাকে পড়িয়ে দেয়া হচ্ছে ?
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
তৃষ্নার্থ বলেছেন:
৮|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
পীরসাহেব বলেছেন: জামায়াত নিষিদ্ধের গনদাবী সময়ের সাথে হারিয়ে গেছে - এই তথ্য কে দিলো আপনারে? মশকরা মারেন?
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
তৃষ্নার্থ বলেছেন: আপনের মশকরা মনে হইলে, আমার আর কি করার আছে?
৯|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
বদপুলা বলেছেন: ঘুইরা ফিরা সেই বটতলা....
১০|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩
তৃষ্নার্থ বলেছেন: গেস্টাপো বলেছেন: হাম্বারা জামাতকে ইচ্ছা করে নিষিদ্ধ করবে না
তারা ৭১ এর অনুভূতি নিয়ে জনগনের সাথে ভোটের রাজনীতি করবে
জামাত নিষিদ্ধ হলে তো তারা এই কাজ করতে পারবে না
তারপরও আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই জামাতের রাজনীতি নিষিদ্ধ এবং ৭১ এর চিনহিত রাজাকারদের রাজনীতির অযোগ্য ঘোষণা করে বিচার করাই হউক
জামায়াত নিষিদ্ধ হইলে তাদের ভোট গুলা বাই ডিফল্ট বিএনপি পাইব। এইটা হইব, বিএনপির প্রতি আওয়ামী লীগের একখান জব্বর উপকার। এই ভূল, আওয়ামী লীগ করবেনা। তারা, শুধু জামায়াত বিরোধি ঘৃনা-বিদ্বেষ ছড়াইবে, কিন্তু, পাবলিকের ডিমান্ড ফুলফিল করবেনা, কারন এতে তাদের রাজনৈতিক ক্ষতি আছে। এই সোজা কথাটা বেকুব রা বুঝেনা।
তবে, বুদ্ধিমানরা যাহা বুঝে, বেকুব রাও তাহা বুঝে, তবে একটু দেরীতে বুঝে।
১১|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১
তথই বলেছেন: লাভ হইতনা আওয়ামীলীগ আর আইতে পারত ন
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪
তৃষ্নার্থ বলেছেন: আওয়ামী লীগ আসলো কি আসলো না সেটা বিষয় নয়, কিছু শত্রু সম্পর্কে সতর্ক করে দিলাম। রাজনীতিতে, বিএনপি কে বরাবরি কাচা মনে হয়। এই সম্পাদকীয়তে দাবী করা হয়েছে, একজন বিএনপি নেতা, হরতাল স্থগিত রাখার ক্রেডিট নিতে গিয়ে বলেছেন "এটাই আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য"। আমার জানতে মঞ্চায় সেই আবাল নেতা টা কে? যে একটা মিথ্যা খবরে ক্রেডিট নিতে চায়? এরকম আবাল নেতা সম্পর্কে সতর্ক করেছি। প্রথম আলোর কান্ড টা দেখেন, যেহেতু, বিএনপি খবর প্রত্যাখান করেছে, সেহেতু মিথ্যা খবরের দায় আছে তাদের কাধে, কিন্তু সেটা স্বীকার করতে তাদের বয়েই গেছে?
রাজপথে, অনেককেই দেখা যায়না; কিন্তু ক্ষমতায় আসার পর দেখবেন "নয়া জাতীয়তাবাদি" আর "জ়িয়ার সৈনিক" এ ভরে যাবে দেশটা। সুবিধাবাদি অনেক কেই দেখবেন ধান্দাবাজিতে ব্যাস্ত। অনেক নেতাই মামলা খাচ্ছেন, অনেকে জেল খাটছেন। কিন্তু, কিছু কিছু লোক ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছেন। সুবিধাবাদীদের বিরুদ্ধে সতর্ক করেছি।
সমালোচনা, বন্ধ হবেনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
বাঙ্গাল৭১ বলেছেন: বিএনপি নিজে গিয়ে দড়ির ভিতর গলা দিলে কারোতো কিছু করার থাকে না।
জামাত বিরোধী আন্দোলন চলছে চলবে।
খালেদা জিয়ার সমস্যা কোথায় ছিল?
খালেদার সকল অভিযোগ শাহবাগের বিরুদ্ধে কারন কি আওয়ামীলীগ এর চেয়ে এখন খালেদার রাগ শাহবাগের উপর ।