নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সবাই যখন বুদ্ধি যোগায়,আমরা করি ভুল-সাবধানীরা বাঁধ বাঁধে সবআমরা ভাঙ্গি কুল।\"

তুহ্ফাতুল ইসলাম তপু

Blog writer and social activist

তুহ্ফাতুল ইসলাম তপু › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা বন্দনা

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

প্রিয়তমা বন্দনা
__________________
তুহ্ফাতুল ইসলাম তপু
----------------------


আমায় ছেড়ে চলে গেলে
হয়তো ক'মাইল দূরে
চোখের আড়াল হলে শুধু
মন যে তোমার তরে!

চোখের আড়াল হলে কী?
মনে তোমার ছবি!
যখন তখন দেখবো তোমায়
যেমন দেখি দূর আকাশের রবি!

নাইবা ছুঁই তোমার দেহ
নাইবা মিলি দুইয়ে
আমার হৃদয় খোলা হাওয়া
তোমায় আছে ছুঁয়ে!

কন্ঠ তোমার নাইবা শুনি
তোমার গলার গানে
চির চেনা কন্ঠ তোমার
দূর কাকলীর তানে!

সুচিষ্মিতা হাসো যখন
টোল পরে ও গালে তখন
মুক্তো ঝড়ে পড়ে!
ফোটা পদ্ম নীলে-
হেসে ওঠে বিলে
তোমার মতই করে!
তাদের হাসি দেখেই তখন
বুকটা ওঠে ভরে!

তোমার ধরা নাইবা পেলাম,
নাইবা তাতেই ক্ষ্যান্ত হলাম
তোমায় আমি ভালোবাসি-
তাইতো আমি কবি,
ছন্দ দিয়ে বধ করেছি
এই পৃথিবীর সবই!

এখন সবাই ভক্ত আমার
ভক্ত নদী, পাহাড়-মাঠ
ঐ দিগন্ত ভক্ত আমার,
ভক্ত রবি আকাশ চাঁদ!

"এখনও তোর দুঃখ কেন?
কাঁদিসনে তুই কবি আর।"
ভক্তরা সব জটলা বেঁধে
বলছে এটাই বারংবার।
তারা আমায় ভালোবেসে
প্রিয়া হয়ে আসবে হেসে!
চাঁদের আলোয় বাসর রাত!
গন্ধ বিলিয়ে ফুলগুলো সব-
কবির জন্যেই জাগবে রাত!

অবশেষে ভিখারিণীর বেশে
প্রেমের লোভে আসবে শেষে
সুবাস পেয়ে স্বর্গ হতে-
আসবে প্রিয়া চাঁদনী রাতে!
উধাও হবে 'ভক্ত প্রিয়ারা'!
ধন্য হবে কবি তখন-
প্রিয়ার সাথেই বাসর রাতে!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.