| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেতাজী
মশিউর তুহিন M.B.A from University of Dhaka. ব্যস্ততার কারণে ব্লগে নিয়মিত লেখা হয় না... কিন্তু অবশ্যই একজন নিয়মিত পাঠক। ভালোবাসি বাইক চালাতে...বাইক দিয়ে ঘুরতে...কিন্তু সময় হয়ে উঠে না!
বহুকাল আগে রাজা-রাজরাদের আমল থেকেই নর্তকীদের প্রচলন শুরু । তারা রাজা-রাজরা ও তাদের অতিথিদের মনোরঞ্জন করত । কখন থেকে এর প্রচলন তার অবশ্য সঠিক ইতিহাস জানা নেই । তবে কোনোরকম নাচের মুদ্রা ছাড়া শরীর দেখানো খোলামেলা নাচের শুরুটা হয় মাতা হারি নামের একজন নর্তকীর মাধ্যমে ।
ডাচ মিলিটারি অফিসারের বউ মাতা হারি ১৯০৪ সালে তার স্বামীকে ত্যাগ করে নিজের নাম বদলে প্যারিসে চলে আসেন । তার আসল নাম ছিল মার্গারেথা গিয়ারট্রুইডা জেল ।
প্যারিসে গিয়ে তিনি আন্তজার্তিক খ্যাতি পান একজন ভারতীয় নর্তকী হিসেবে । তার নাচ প্রসঙ্গে সে নিজেই বলেছে, “ আমি কখনো ভালো নাচতাম না। লোকে দেখতে আসত কারণ, আমিই প্রথম নর্তকী যে জনসমক্ষে নিজেকে তুলে ধরতে দ্বিধা করিনি। ”
প্রথম মহাযুদ্ধের সময় জার্মান অনেক ধণাঢ্য ব্যক্তির সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠে । ১৯১৭ সালে তাকে ফ্রেঞ্চ পুলিশ গ্রেপ্তার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে । বিচারে মাতা হারি অবশ্য বলেন, তিনি আসলে ফ্রান্সের পক্ষে গোয়েন্দাগিরি করছিলেন, যদিও ফ্রান্সের কেউ তাকে এ কাজ করতে বলেনি । প্রাণভিক্ষা চেয়ে একাধিক আবেদন নাকচ হওয়ার পরে ঐ বছরই ১৫ই অক্টোবর বেলা ৫টার সময় ধূসর রঙের একটা ড্রেস আর শোলার হ্যাট পরে মাতা হারি ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হন ।
তার শেষ কোন বক্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি তার এভাবে মৃত্যু প্রসঙ্গে শুধু বলেন, “ এটা অবিশ্বাস্য! ” এরপর হাত বাঁধা কিংবা চোখ বাঁধার ব্যাপারে তিনি অস্বীকৃতি জানান এবং হাসিমুখে মৃত্যুবরণ করেন ।
ফায়ারিং স্কোয়াডে যাওয়ার আগে এক নানের কাছে তিনি বলেছিলেন, আসলে মৃত্যু কিছুই না, যেমন জীবনও কিছুই না !
০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩১
নেতাজী বলেছেন: ধন্যবাদ !
২|
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৪৩
মনে নাই বলেছেন: আমিতো মনে করলাম আপনি বুঝি সামনে বসে ১জন নর্তকীর নাচ দেখলেন!!!!
০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৪
নেতাজী বলেছেন: এরকম মনে হওয়ার কারণ ?
৩|
০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৮
এস ডি সি বলেছেন: তন্দ্রাহারা বলেছেন: ভালো লাগলো। নতুন তথ্য।
০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫
নেতাজী বলেছেন: ধন্যবাদ !
৪|
০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: মাই গড!!!
অসাধারণ ভাইয়া।
কষ্ট পেলাম মাতাহারির কথা আবারও পড়ে।
আগেও জানতাম কিন্তু ভাইয়া লাস্ট কথাটা ভুলে গিয়েছিলাম। অবশ্য হয়তো নিজেই এখন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি বলেই।
০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭
নেতাজী বলেছেন: বলেই কি?!
৫|
২৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:২০
গ্রীনলাভার বলেছেন: চম্ৎকার।
৬|
২৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৩
চাঙ্কু বলেছেন: কডিন
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৫
তন্দ্রাহারা বলেছেন: ভালো লাগলো। নতুন তথ্য।