| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ মনে হলো আমার মাঝে আমি নেই , বা আছি বা কি জানি না ..এরকম কি সবার মাঝে হয়, না কি শুধু আমার মাঝেই হচ্ছে ।কিছু ব্যাপার লক্ষ্য করলাম।
১) ছোটকালে খালি ঘুরতে মন চাইত ,বড়কালে ঘুরতে মন চায় না।
২) ছোটকালে কেউ বাসায় আসলে মনটা আনন্দে ভরে উঠত , এখন আর তা লাগে না বরং বেশিক্ষণ থাকলে বিরক্ত লাগে।
৩) ছোটকালে সব ব্যাপারে নাক গলানো একটা অভ্যাস ছিলো, এখন কোন ব্যাপারেই কথা বলতে মন চায় না।
৪) ছোটকালে কোন বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়নি বুঝতামই না ,এখন পদে পদে বুঝি।
৫) ছোটকালে কেউ বকা দিলে বা মায়ের হাতে মার খেলে জোরে জোরে চিৎকার করে গলা ফাটিয়ে কান্না করে লোক জড়ো করতাম , এখন যার যা খুশি বলে যায় কান্না তো দুরের কথা মন খারাপ ও করতে নেই ,,লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলতে হয়। তবুও যেন কেউ না বুঝে।
৬) ছোটকালে মরার কথা চিন্তা করলে ভয় পেতাম বার বার শুধু আম্মাকে বলতাম আম্মা আমি মরতে চাই না কখনও ,একালেও ভয় লাগে তবুও মনে হয় মরাই ভালো সব সমস্যার সমাধান।
৭) তবে সেকাল একাল র মধ্যে মিল পাওয় যায় আমার মধ্যে সেটা হলো ,সেকালেও পড়াশোনায় খালি ফাকি মারতে মন চাইতো একালেও অফিস ফাকি মারতে মন চায়
।
৮) সেকালেও কোন দায়িত্ব ছিলো না ,একালেও কোন দায়িত্ব নেই।
৯) ছোটকালে শুধু বাবা - মা এর হাত থেকে বাচতে চেতাম পালাতে চেতাম তখন পালানোর কোন সুযোগ থাকতো না ,একারে আল্লাহ্ আমাকে এমন সুযোগ করে দিল যে এখন শুধু প্রতি পদে পদে মা বাবা কে মনে পড়ে
কিন্তু এখন আর কোন উপায় নেই।
১০) সেকালে কোন চিন্তা চেতনা ছিল না ,একালে রাজ্যের সব ভাবনা আমার মধ্যে পাহাড় গেথে বসে আছে।
১১) ছোটকালে সব বিষয়ে প্রতিবাদের ভাষা থাকত ,এখন সেটাও হারিয়ে ফেলেছি।
১২) ছোটকালে সবকিছুতে অধিকার খুঁঁজে বেড়াতাম বা জোড় খাটাতাম ,এখন আর কোন কিছুতেই নিজের বলে বা নিজের কোন অধিকার নেই বললেই চলে।
এটাই কি নিয়ম ? নাকি এগুলো সব আমার পাওনা ছিলো? সবই যদি পাওনা হয় তাহলে দেনার খাতাটার কি হবে?.....
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
টুম্পা সাড়া বলেছেন: Dhonnobad ![]()
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: একই অবস্থা । তবে ৮ নাম্বারে আটকে গেছি
ভালো থাকবেন
৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৪
টুম্পা সাড়া বলেছেন: ![]()
৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
টুম্পা মনি বলেছেন:
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩
টুম্পা সাড়া বলেছেন: kemon aso tumi mita?
৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
তামিম ইবনে আমান বলেছেন: এমন অনেক কিছুই হবে, যা কেউ ভাবেনি আগে
৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
কলমের কালি শেষ বলেছেন: এই জন্যই এখন আপনি বড়দের কাতারে । সারাজীবন ছোটদের কাতারে পড়ে থাকলে ছোটদের জায়গা কোন কাতারে হবে ।
আমার বেলায় আরেক হচ্ছে, ছোটকালে ভাবতাম বড় হব কবে বড় হব কবে !! আর এখন ভাবি ইসস যদি ছোটকালে ফিরে যেতে পারতাম !!.![]()
৭|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
টুম্পা সাড়া বলেছেন: Ami r kono kal e chai na ..amr kache shob kal e jontronamoy..![]()
৮|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
টুম্পা মনি বলেছেন: ভালো আছি মিতা। তুমিও ভালো থেকো।
৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
সুমন কর বলেছেন: একাল-সেকালের কথা অনেকটাই সত্য।
১০|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫০
টুম্পা সাড়া বলেছেন: অামার ব্লগে স্বাগতম । ভালো থাকবেন ভাই।
১১|
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৮
জাফরুল মবীন বলেছেন: এটাই কি নিয়ম ? - না বোন এটা নিয়ম নয়।বরং এটা আমাদের মানসিকতার অপ্রয়োজনীয় পরিবর্তনের ফল।
অনেক কিছু ভাবালো আপনার লেখনিটি।
ধন্যবাদ আপনাকে কথাগুলো শেয়ার করার জন্য।
১২|
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭
টুম্পা সাড়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬
যমুনার চোরাবালি বলেছেন: প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত আসলে তেমন কোন দায়িত্ব থাকেনা। প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেই দায়িত্ব আপনা থেকেই তৈরি করে নিতে হয় বা বুঝে নিতে হয়।
ভালো লাগলো লিখাটি।