| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট একটা বাবু আসবে। বাবুটাকে দেখার জন্য আমি সারাদিনি আম্মুর কাছে ঘ্যান ঘ্যান করতাম। কবে আসবে, কবে আসবে?? মাঝে মাঝে আম্মুর পেটে মাথা রেখে ওর নাড়া-চাড়া অনুভব করতাম আর আম্মুকে সারাদিন বিরক্ত করতাম। একদিন ঈদের সময় আমি ঈদে গেছি ভাইয়া আমাকে খুজে বের করে বল্ল এক্ষুনি বাসায় যেতে আমার নাকি বোন হইছে। আমি মহা আনন্দে সঙ্গে সঙ্গে দৌড়ে বাসায় যাই। দেখি আম্মুর পাশে ছোট্ট একটা বাবু শুয়ে আছে :-)
আমাকে দেখে সম্ভবত ওর রাগ হইছে,
হাত-পা নেড়ে চেড়ে ওয়া ওয়া করে কাঁদতে লাগলো।
মনে করলাম কান্না থামাতে কিছু একটা দেওয়া উচিৎ আর তাছাড়া আমি তো ওর বড় ভাই। তাই পকেট থেকে দুইটা ক্যান্ডি বের করে একটা ওর মুখে দিলাম আর ওমনিই আম্মু বলে, এই কি করিস, কি করিস, মুখে কি দিলি দেখি??, তারপর হাত থেকে চকলেট টা কেড়ে নিয়ে ফেলে দিল :-(
আমি কোলে নিতে চাইলাম কোলেও দিল না। এখন সেই ছোট্ট বাবুটা ক্লাস 5 এ পড়ে। সারাদিন আমার সাথে ঝগড়া করে। ওর অত্তাচারে অতিষ্ট আমি :-( আমার সব জিনিষেই ছোট-খাটো ভাগ বসায়। আমি যখন ছোট ছিলাম সবাই আমাকে আদর করত, সারাদিন আমাকে নিয়েই ব্যস্ত থাকতো এখন এই পিচ্চিটার জন্য আমাকে কেউ আদর করেনা ![]()
২|
১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৭
উদাসীন_বালক বলেছেন: নাহরে ভাই ব্রাদার না :-D সিস্টার।
সে এখন ক্লাস 5 পড়ে।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০১
বেলা শেষে বলেছেন: ছোট্ট একটা বাবু

...after then also .....he is your Brother....
For you & your Brother: