| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কবিতা লেখার চেষ্টায় আছি
যে কবিতায় আমার মন পাখির মত উড়বে
দুচোখ তোমায় দেখে, মায়াডোরে আবদ্ধ হবে
মন হারিয়ে যাবে তোমার অস্তিত্ব অনুভবে।
একটা কবিতা লেখার চেষ্টায় আছি
যে কবিতায় আমার সবটুকু পূর্নতা থাকবে তোমায় ঘিরে, যেখানে সবটুকু ভালবাসা জমানো থাকবে তোমার জন্যে।
এমন একটি কবিতা
যে কবিতায় আমার মন
সরাক্ষন তোমায় নিয়ে ব্যস্ত থেকে
মেতে উঠবে ক্ষনে ক্ষনে
যে কবিতায় আমার পৃথিবী থাকবে
তোমার চোখে
যে কবিতায় আমার সর্বস্ব তোমার তরে
এমন একটি কবিতা, যে কবিতা কেউ পড়বে না শুধু কল্পনার জগতে উড়বে
©somewhere in net ltd.