| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটু বেশি আহ্লাদি টাইপের ছিলাম। কোন এক কারণে আম্মার সাথে খুব রাগ করেছি। দুপুর হলো - আম্মা ভাত খেতে ডাকছেন। আমি মনে মনে শপথ নিলাম এ ঘরে ভাত আর খাবো না। যে কথা সে কাজ। আম্মা ডাকাডাকি করছেন। আমি সাফ জানিয়ে দিলাম ভাত আমি এখানে আর খাবো না। একসময় আম্মা বিরক্ত হয়ে ডাকাডাকি বন্ধ করে দিলেন। আমি ও আমার সিদ্ধান্তে অটল। ভাত খাবো না তো খাবোই না। আমার রুমে শোয়ে আছি।
সময় গড়াচ্ছে, আমার জন্য ১ মিনিট ১ দিনের মতই। কারণ আমার বয়স তখন আর কতই ১৩। বুঝতেই পারছেন কতটুকু আর ক্ষিধা সহ্য করতে পারছি। যা হোক বিকেল ৪ কি ৫ টা বাজলো, আমি আর পারছি না।
না ধীরে ধীরে গেলাম রান্না ঘরে। খুবই সন্তর্পণে চামচ দিয়ে খাবার তুলতে যাচ্ছি এমন সময় আম্মা বললেন --- ও টাতে কিছু নেই। উপরের টা থেকে মুরগি নিয়ে খা।
ছোটকালের এসব কথাগুলো আম্মা আজ বলে বলে হাসছিল আমার বৌয়ের সাথে। আর আমি আনমনে চিন্তা করছি ২ দিন পরে আমার ঘরে আসছে আমার প্রজন্ম। সে ও হয়তো তার মায়ের সাথে এমন টি করবে।
©somewhere in net ltd.