| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বন্ধু এনাম। কলেজের ছাত্রনেতার সংগে খুব ভাব। আমি প্রায় সময় লক্ষ্য করি তার হাটাচলার সময় কেমন যেন একটা নেতা নেতা ভাব চলে আসে। ভালো বক্তৃতা দেয়।
একদিন সে দৌড়ে এলো আমার কাছে। আমি তখন বসে বসে ক্লাসরুমে বাবুর সাথে আড্ডা দিচ্ছিলাম।
বললো- দোস্ত জলদি আয়।
আমি- কোথায়?
এনাম- আরে আয় না। জুয়েলের দোকানের সামনে।
উল্লেখ্য জুয়েলের দোকান ছিল রোডের পাশাপাশি। আমি মনে মেন ভাবলাম-কোন ঝামেলা হইছে মনে হয়। না হলে সে আমাকে এই ভাবে ডাকবে কেন। হাজার হলে ও দোস্ত। ভয় লাগলে ও যেতে হচ্ছে। সে দেখছি আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে। ও আল্লাহ তুমি রক্ষার মালিক।
শেষ পর্যন্ত গেলাম জুয়েলের দোকানের সামনে। দেখলাম। কিন্তু অবাক হলাম বেশি। এনাম তো একাবারে বোবা হয়ে আছে। ওর কথা বলব কি আমি নিজেই বোবা হয়ে গেলাম। শেষ পর্যন্ত বাবু বললো------ আরে বাবা যাজে তুই এতদিন ধরে খুজছিস , তাকে শেষ পর্যন্ত পেয়ে গেলি। আমার সামনে দারানো মানুষটি আমাকে বললো --- কি ভাই আমি কিছু বুঝতে পারছি না । আপনি কাদঁছেন কেন?
আমি তাকে খুলে বললাম....। ভাই আপনি পায়ে হেঁটে হেঁটে বাংলাদেশ ভ্রমন করেছেন। নিউজটা আমি প্রথম আলোতে পেয়ে আপনার ভক্ত হয়ে যাই। তারপর অনেক খুজেছি আপনাকে পাইনি। আজ সে আপনি আমার সামনে। কাদঁবো নাকি তো হাসবো?????
©somewhere in net ltd.