নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্র স্বপ্ন

ঊর্মি খান

শুধুমাত্র ইচ্ছে শক্তিই একজন মানুষকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে ।

ঊর্মি খান › বিস্তারিত পোস্টঃ

আমাদের মারিয়া আমিনা

১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০০





মারিয়া...

আমার হারিয়ে পাওয়া ধন। মারিয়ার জন্ম ০৫ জুলাই, ২০১৪ বেলা ১ বেজে ৩০ মিনিটে।

সেদিন ছিল শনিবার; ভোর বেলা হঠাৎ করেই আমি আসুস্থ হয়ে পরি। মারিয়ার তখন চলছে ৩২ সপ্তাহ। দ্রুত হস্পিটালে নেয়া হলেও এতো ভোরে ডক্টর পেতে সময় লেগে যায়...

আমার আনাগত সন্তানের আসন্ন মৃত্যুর ছটফটানি আমাকে কান্নায় ভাসিয়ে দিল আনবরত। তখন শুধু আল্লাহ কে ডাকতে লাগলাম।

ওর বাবা ক্রমেই ভেঙ্গে পড়তে লাগল। কারণ আমাদের প্রথম সন্তানও এভাবেই দুনিয়াতে না এসে আমাদের ছেড়ে চলে গিয়েছিল...

কষ্টে বুক ফেটে যাচ্ছিল। এবারও কি আমাদের সন্তান আসবে না খোদা...



অবশেষে অস্ত্রপ্রচারের মাধ্যমে ৩২ সপ্তাহের মারিয়া জন্ম নিল। ২ দিন ইঙ্কিউবিরেটরে রাখার পর মারিয়া সুস্থ হয়ে উঠেছে।

আজ মারিয়ার বয়স ১৫ দিন। সবার কাছে দোয়া প্রত্যাশী।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

মুদ্‌দাকির বলেছেন: মাশাল্লাহ !!! আল্লাহ মারিয়াকে সুস্থ রাখুন। (আমিন)

২| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

হরিণা-১৯৭১ বলেছেন: মারিয়া আপনার জীবনকে ভরপুর করে দিক, সবার ভালোবাসা নিয়ে বড় হোক মারিয়া, দু'জনের জন্য শুভেচ্ছা

৩| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ হেফাজত করুন তাকে- সকল বালা মুসিবত থেকে। জিন্নতি, ইনসানী, দুনিয়াবী, আসমানী!!!

সকলের প্রিয় হয়ে মানুষের মতো মানুষ হোক-আপনার ফিরে পাওয়া ধন।

পিতার প্রতি, মাতার প্রতি শুভেচ্ছা- ছোট্ট সোনাকে অভিনন্দন! এই কষ্টকর পৃথিবীতে এসেছে বলে।

যদি বদলে দিতে পার সকল অনাচার!

৪| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২২

আবু শাকিল বলেছেন: ১৫ দিন পর ই ব্লগে এসে পড়লেন !!! মারিয়া কান্না করে নাই =p~

মারিয়া এবং মারিয়া র মায়ের জন্য শুভ কামনা ,মারিয়ার বাবা কে শুভেচ্ছা।

৫| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

নীল জোসনা বলেছেন: মারিয়া আমিনার জন্য অনেক অনেক দোয়া আর আপনাদের জন্য শুভকামনা ।

আল্লাহ আপনাদের হেফাযত করুন ।

৬| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরিয়াম্মু , তোমার সুস্থ সুখী দীঘর্ ও আনন্দময় জীবন কামনা করছি ।
আর তোমার আম্মুকে বলো তুমি ঘুমালে যেন কমেন্টস গুলোর রিপ্লাই দেয় ।

৭| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মারিয়া, মারিয়া'র মায়ের জন্য প্রার্থনা।
ভালো থাকুন।


৮| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

পলাশ০১৯১১ বলেছেন: আল্লাহ মারিয়াকে সুস্থ রাখুন

৯| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

কেএসরথি বলেছেন: কেউ যেন চোখের আড়াল না হয়, যে আড়ালে চলে গেছে, সেও যেন না হয়।

১০| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: মারিয়া এবং মারিয়া র মায়ের জন্য শুভ কামনা ,মারিয়ার বাবা কে শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.