| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দময়েজ
আমি একজন চরম অলস। আমি একজন ভ্রমন বিলাসী। এক সময় প্রচুর গল্প উপন্যাস পরতাম। দেশের রাজনীতি সম্পর্কে সচেতন। জীবনের অনেকটা সময় পার হয়ে গেলেও জীবনের লক্ষ্য এখনও ঠিক করা হয়নি। দেশের জন্য কিছু করতে চাই। দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্য কিছু করতে চাই। সৃস্টিকর্তার উপর বিশ্বাস রাখি এবং তঁার কৃতজ্ঞতা স্বীকার করি। উচ্চতর শিক্ষা গ্রহণে বর্তমানে দেশের বাহিরে আছি।
(আগের পর্বে বাংলাদেশে ধর্ম বিদ্বেষী নাস্তিক ব্লগারদের স্ববিরোধীতা আলোচনা করা হয়েছিল)
এবার আমাদের আম জনতার কিছু স্ববিরোধীতা:
১। সরকার ধর্ম বিদ্বেষী ব্লগারদের (যারা ব্লগে বা সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম গুলো তে বিভিন্ন ধর্মকে কটাক্ষ করে হিংসা বাণী ছড়িয়েছে বা ছড়াচ্ছে) আঈনের আওতায় আনার জন্য ট্রাইবুনাল গঠন করছে। ভেবে দেখুন এখানে আমি বা আপনি যদি ধর্মবিদ্বেষী না হয়ে থাকি তাহলে এই বিচারে আমার বা আপনার আপত্তি জানানো পুরোপুরি অযৌক্তিক।
২। আমার বা আপনার মনে এই ধারণা সৃষ্টি হওয়া স্বাভাবিক যে একটি মহল সরকারের এই সিদ্ধান্তের অপব্যবহার করে ফায়দা হাসিল করার অপচেষ্টা করতে পারে। তাই বলে কি আমাদের পুরো বিচার প্রক্রিয়া কে অস্বীকার করতে হবে? অনেকের মনেইতো শঙ্কা ছিল- যুদ্ধাপরাধ ট্রাইবুনালকে ব্যবহার করে সরকার তার অনেক অনৈতিক কার্য হাসিল করবে। তাই বলে কি যুদ্ধাপরাধ ট্রাইবুনাল বন্ধ হয়ে গেছে? নাকি এই ট্রাইবুনাল যেন সকল প্রতিকূলতা দূর করে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে পারে সেই দিকে আমাদের সোচ্চার থাকতে হবে!দ্বিতীয় ব্যাপারে আমাদের আপত্তি না থাকলে প্রথম বিষয়ে আপত্তি তোলা স্ববিরোধীতা হয়ে যাচ্ছে না!
৩। ''নাস্তিকতা কি অপরাধ? তারা তো কাউকে আঘাত করছে না।''
- ভাই আমি আপনি এত কিছু বুঝি, এটা কেন বুঝতে চাইনা যে এই আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে নয়। তাই নাস্তিকতা খারাপ বা অপরাধ কিনা এই প্রশ্নই এখানে অবান্তর। এই আন্দোলন তাদের বিরুদ্ধে যারা অনলাইনের এই প্লাটফর্মটি ব্যবহার করে অনেক দিন যাবত প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোটি কোটি ধর্মপ্রান মানুষের হৃদয়ে আঘাত দিয়ে সাম্প্রদায়িক উাস্কানিমূলোক বিষবাক্য ছড়িয়ে যাচ্ছে। আমরা স্বীকার করি বা না করি, ই সকল সাম্প্রদায়িক উাস্কানিমূলোক বিষবাক্যের প্রভাব আমাদের সমাজের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পড়ছে। আমাদের আশে পাশের সমসাময়িক ঘটনবলি পর্যালোচনা করলে সেটা স্পষ্ট। তবে তা ব্যাখ্যা করার ব্যাপ্তি এই পোস্টে নেই।
৪। ''হিংসাবাণী ছড়ালেও তারা তো কাউকে আর হত্যা করছে না।''
- ভাই আপনি কি বাংলাদেশের আঈনের প্রতি শ্রদ্ধাশীল? বাংলাদেশের অনলাইন রেগুলেশন আইন অনুযায়ী কোনো ধর্ম বা ধর্মীয় গোষ্টি কে কটাক্ষ করা বা উস্কানিমূলোক বক্তব্য অনলাইনের মুক্ত প্লাটফর্মে প্রচার করা দন্ডনীয় স্বাস্তিযোগ্য অপরাধ। আর আমি/আপনি তো কাউকে স্বাস্তি দিচ্ছি না। তদন্ত ও প্রমান স্বাপেক্ষে অপরাধের তুলনামূলোক ব্যাপ্তি অনুযায়ী স্বাস্তি প্রদান করবেন আদালত। আমরা কেবল অপরাধী দের চিহ্নিত করে সরকারের দৃষ্ট আকর্ষন করে বিচারের আওতায় আনার দাবি করছি। এখন বিচারে তাদের মৃত্যুদন্ড চাওয়া উপযুক্ত কিনা সেই বিষয়ে অবশ্যই বিতর্ক হতে পারে।
৫। ''সরকার যে ব্লগারদের গণগ্রেফতার করছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।''
- গণ তো নয় বরং যাদের বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগ আছে তাদের ই গ্রেফতার করছে। আর আমাদের দেশে গোয়েন্দা সংস্থা বলে তো একটা জিনিষ আছে নাকি? তারা তো সারাদিন বসে আর আঙ্গুল চুষে না, কিছু কিছু জিনিষ তো নিয়মিত মনিটরও করে। আর আমাদের দেশে হরতালের আগে বা বিরোধী আন্দোলনের সময় যে পাইকারী গণগ্রেফতার চলে - সে বিষয়ে তো কখনো আপনাকে প্রতিবাদ করতে দেখিনি! আর হ্যাঁ,, ব্লগারদের এই ক্রান্তিকালে ব্লগারদের প্রতিক্রিয়া কি তা ব্লগে গিয়েই দেখে আসুন না!
৬। ''আমিও এই আন্দোলনে একাত্ব হতে পারতাম যদি ..,, কিন্তু ..,, তবে..,,..''
- ok ভাই ধন্যবাদ
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬
আনন্দময়েজ বলেছেন: ধন্যবাদ আপনাকে। সত্যের পথে থেকে এদের মোকাবেলা করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫
আশিকুর রহমান ১ বলেছেন: উপযুক্ত জবাব। হনুদের জন্য যারা মায়াকান্না কাঁদছে তারাও হনু