নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধুত্ব এবং ....।

বন্ধুর চেয়ে বড় পৃথিবীতে কিছুই নেই .

মেঘলা-মেয়ে

তোমার প্রার্থনাই আমার ভালো থাকার কারণ !!!!!!!!!!!!

মেঘলা-মেয়ে › বিস্তারিত পোস্টঃ

**********বন্ধুত্ব*****

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৩

বন্ধু কাকে বলে সেটা প্রথম তোমার কাছেই আামি শিখছিলাম । পৃথিবীর সব সম্পর্ককে পিছনে ফেলে কতটা গভীর করে বন্ধুকে ভালবাসা যায় সেটা তোমার কাছেই দেখা , বন্ধুত্বের ব্যাখা দাওনি কখনও তুমি ,সেটা দেওয়ার প্রায়োজনও ছিলো না তোমার ,আমি অবাক হয়ে ভাবতে বসতাম যে কি করে তুমি জেনে যাও আমার মনের না বলা কথাটি যে কথা বলা হয়নি পৃথিবীর কাউকে ? আমার মন খারাপ থাকলে তুমিও বুঝে যাও সবার আগে ..............!!!!

যখন আমার কাছে পৃথিবীর সবাইকে ভীনগ্রহের কোন বাসিন্দা মনে হচ্ছে ,যখন আমি জেনেগেছি আমার জীবনে শুধু অন্ধকার ছাড়া আর কিছু নেই , যখন আমার পৃথিবীতে আমি শূধূ নিজেকে ছাড়া কাউকে দেথছি না , যখন আমি ভেবে নিয়েছি বাকি জীবনটা আমাকে একাই বাচতে হবে ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে তুমি বুঝিয়ে দিলে আমার মন খারাপ থাকলে যদি একটি মানুষ খারাপ থাকে সে হচ্ছো তুমি ,যে আমার মুখে হাসি ফুটাতো সব কিছু করতে পারে , যে আমার জীবন খুশিতে ভরে দিতে নিজের খুশিকে বাজি রাখতে পারে ..........................!!!!!!!



আজ তোমাকে আমার কিছুই বলার নেই ,কোন প্রতিদানও দিতে চাইবো না কোনদিন কারণ সেটা হবে নিতান্তই অনেক ছোট কিছু দিতে চাওয়া ,শুধু একটা কথাই বলার আছে পৃথিবীতে যে কয়জন ভাগ্যবান মানুষ আছে আমি তাদের মধ্যে একজন কারণ আমি সত্যিকারের একজন বন্ধু পেয়েছি !



............................মেঘলা-মেয়ে





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯

bakta বলেছেন:







এই যে দেখি মেঘলা-মেয়ে
একলা কোথায় যাওগো ধেয়ে ?
জানো না কি হেথায় আসতে মানা,
মেঘের কোলে এ সে মেয়ে
পানসি ছায়া আসছো খেয়ে
ভিজিয়ে মেঘে আপন দুখান ডানা।

ভাবছো কেন তোমার মনে
আঁধার জমে মনের কোণে
পাশেই আছে তোমার বন্ধু রাখি,
সদাই পাশে পলে ও ক্ষণে
স্মরণ করে ডেকো নির্জনে
বলবে সে জন এ মনেতে থাকি।





লেখাটি বেশ ভালো লাগলো । সত্যিকারের বন্ধু পাওয়ার জন্য অনেক শুভেচ্ছা ।

ভালো থাকুন অনেক ।


২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২০

মেঘলা-মেয়ে বলেছেন: আপনার কবিতাটি কিন্তু অসাধারণ হয়েছে !! ধন্যবাদ আমার লেখাটি কষ্ট করে পড়ার জন্য !!!

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৪

তুষার কাব্য বলেছেন: ভালো হয়েছে ..হেপী ব্লগিং...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.