নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কথা রাখেনি

বেলা এখন এগারোটা

সামছুল করিম

বাড়িয়ে বলাকে ঘৃনা করি

সামছুল করিম › বিস্তারিত পোস্টঃ

চাই লিংগান্তর - বয়স যখন এগারো

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৬:৩৩

কাল সকাল ছিল - তোমার আদুরে ডাকে,

বলেছিলে ভালবাসি এসো

তৃতীয় তলায়, আমার পাশে

তুমি বলেছিলে - সবকিছু শেষ হয়ে যাবে নাতো অশ্রুর বাঁকে



বয়স এখন কতইবা আর

এগার এর বেশী কিছু নয়তো

জাত যাবে যাক জয়তু

দিবো তোমায় সবকিছু উজার।



অধর্মের বুলি শিখা ধর্মের নামে

তুমি নরাধম বলে

আমি যবন হলে

যা করেছ তাতো সব কিছু নহে উপশমে।



বালাই ষাট, বাকী পাঁচ

চোখের পানিতে জল কেলী

অপার বিষ্ময়ে সম্মূখপানে হেলি

চোখ শুধু খুজে ফিরে সম্মুখে শুধুই সাঁঝ।



সাঁঝের আলো জ্বালাবে কে,

কে দিবে আলো?

না, চাইনা আলো

চাই শুধু বজ্রকন্ঠ হাঁকো।



গলা ছেড়ে হেঁকে উঠ

আমার চাইনা ধর্মান্তর

চাই লিংগান্তর।

আমার চাই লিংগান্তর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:২১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন:
গলা ছেড়ে হেঁকে উঠ
আমার চাইনা ধর্মান্তর
চাই লিংগান্তর।
আমার চাই লিংগান্তর।


এই শেষ চারলাইনের মধ্যে সেই হতভাগিনীর ক্ষোভ, আতংক, দীর্ঘশ্বাস আর বেদনা টা মারাত্মক ভাবে বুঝা যাচ্ছে। এই চারটা লাইন পড়ে আত্মস্ত করলে শিহরিত হয়ে যেতে হয়। আল্লাহ আমাদের রাষ্ট্র নেতাদের আরো জনদরদী হবার তৌফিক দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.