| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদিত্য শুভ
আত্নার অনুবাদ খোঁজে ফেরি... আত্মার মুক্তি মিলাতে.....
আমার এই পোষ্ট টি শুধু আমার জন্য। একটি সমস্যার সমাধান চাচ্ছি। ডাক্তার ভাইয়েরা একটু কষ্ট করে সাহায্য করেন, যদি মনে কিছু না নেন!
আমার বয়স ২৪ বসর ৩ মাস।
আমার সমস্যা টা হল, গত ২৭/০৪/১৩ দিনগত রাতে ৩ টার দিকে শোয়তে গেলাম (এম্নি তে ও আমি অনেক লেট এ ঘুমায়)।
শোয়তে যাওয়ার আগে ধুমপান করেছিলাম। শোয়ার পর হটাৎ মনে হলো 'আমি যদি এখন মারা যাই ', এমন উদ্ভট ভাবনা ঘুরপাক খাচ্ছে মাথার ভেতর। তার কয়েক মিনিট পর ই এ মনে হল আমার দম বন্ধ হয়ে আসতেছে। মনে হচ্ছে মরেই যাব। বুকের মাঝে কেমন যেনো এক চাপা ব্যথা। মনে হয় গলায় দম এসে আটকে গেছে, হাত পা পুরো নিস্তেজ হয়ে গেছে। হৃদপিন্ডের গতি মনে হই অনেক বেশি। মৃত্যু যন্ত্রনায় ছটফট করছি। তারপর একটা রেংজিট ট্যাবলেট খেলাম। মাথায় পানি ঢাললাম। নবরত্ন তেল দিলাম মাথায়, যবযব করে। কোনভাবে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। ভাবলাম ঘুমালে বোধয় ঠিক হয়ে যাবে। কিন্তু ঘন্টা খানেক যাওয়ার পরেই ঘুম ভেঙে গেল। সেই আগের অবস্থা। বারবার মনে হয় আমি মারা যাব।
সকালে আমাদের এলাকার লোকাল ডাক্তার আনানো হলো। উনি সব শুনে বলল যে, 'আমি ভয় পাইছি। ' তারপর মেডিসিন দিলেন।
মেডিসিন গুলো হলঃ
Finx 20 (sokal r rate 2 time khali pete)
Nidocard-Retard (dupur bela 1 time)
Renxit (raat e khaoyar por)
Tryptin 25 mg (raat e khaoyar por)
Angitor 20 mg (4 vager 1 vag , zokhon buke beshi somosya hoy)
এই মেডিসিন গুলো সেবনের পর ও সুস্থ হয়নি। সারাক্ষন একটা ভয়, আসংকা কাজ করছে। একটু শব্দ, কেউ কিছু বললেই আতকে উঠি। আমি কি করলে এ অবস্থা থেকে সুস্থ হবে, এব্যাপারে একটু সাহায্য করেন পরামর্শ দিয়ে, দয়া করে।
বিঃদ্রঃ আমার সমস্যটা এখন সব সময় না। এই কিছুক্ষন ভালো, এই আবার সমস্যা! গলা থেকে বুক পর্যন্ত অনেক জ্বলে সারাক্ষন। ঢেকুর দিলে একটু সস্থি লাগে।
আর হ্যা, কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ। সবার সুসাস্থ কামনা করছি। আল্লাহ সবাই কে সুস্থ রাখুক।
আমিন।
২|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:২১
মুক্তকণ্ঠ বলেছেন: মানসিক দুশ্চিন্তা থেকে হয়েছে। নামাজ পড়ুন নিয়মিত। আশা করি ঠিক হয়ে যাবে।
৩|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৮
আদিত্য শুভ বলেছেন: ধূমপান ছেড়ে দিয়েছি। ঐ দিনের পর থেকে ৪ টা সিগারেট টানছি। তা ও আবার এই শেষের চারদিনে।
আর কখনো করবনা।
৪|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৯
এম হুসাইন বলেছেন: সিরিয়াস কিছুই না এটা, মানসিক দুশ্চিন্তা আর হতাশা থেকে হয়েছে... ধীর-স্থির থাকুন, প্যানিক হবেন না একদম... এর পেছনে কোন কিছু থাকলে সমাধান করার চেষ্টা করুন... স্বাভাবিক ভাবে সবকিছু নিন, বিশ্বাস করুন যে আপনি ঠিক আছেন, কিছুই হয় নি... টাইম মতো ঘুমুতে চেষ্টা করুন... ঘুমের আগে ধূমপান পরিহার করুন... ঠাণ্ডা পানি বেশি পান করার অভ্যেস করুন...... খুব বেশি কিছু নিয়ে ভাববেন না...
আমি ডাক্তার না, কিছু অভিজ্ঞতার আলোকে বলছি......
ধর্মীও কাজে মনোযোগ দিন...
আল্লাহ্ আপনাকে সুস্থতা দান করুন।
শুভকামনা।
৫|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩২
আদিত্য শুভ বলেছেন: নামাজ পড়ি। তবে ফজরের নামাজ টা পড়া হয় না। দোয়া করবেন।
৬|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৫
আদিত্য শুভ বলেছেন: এম হুসাইন ভাই কে ধন্যবাদ।
আমি ত্র্য করছি, কিন্তু সমাধান পাচ্ছিনা।
৭|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৮
আদিত্য শুভ বলেছেন: Cell Phone likhochi. Tai sundor vabe likhote parchina
৮|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৫
দি সুফি বলেছেন: সবাইকেই মারা যেতে হবে - আজ বা কাল। তাই ভয় পাওয়ার কিছু নেই। যথাসময়ের আগে কারো মৃত্যু হবে না।
নামায পড়ুন বেশি বেশি। গভীর রাতের নামায মনকে প্রশান্তি দেয়।
আল্লহ আপনাকে সুস্থতা দান করুক, এই কামনায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৮
চারশবিশ বলেছেন: আল্লাহ আপনাকেও সুস্থ রাখুক।
ধুমপান ছেড়ে দিন, এটা ছাড়া কোনও ব্যাপার না, আমি অনেক কয়বার ছেরেছি