নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

voingar kotha

েমাহাম্মদ নািজম খান

একটা মুক্তিযুদ্ধের দরকার>>

েমাহাম্মদ নািজম খান › বিস্তারিত পোস্টঃ

ধর্ম যুদ্ধ.।।

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

আমি মুসলমান হিসেবে আমার ধর্ম সম্পর্কে খুব একটা জানিয়ান, এটা আমার ব্যর্থতা। তবে কিছু বিষয় ইদানীং আমাকে খুব খোঁচা দেয়, আমি । আমার ক্ষুদ্র মস্তিস্কথেকে নির্গত প্রশ্নগুলো একটু বর্ণনা করলাম;



(১) আমাদের মহানবী (সঃ) নবুওত প্রাপ্তি হয়েছিলো ৪০ বছর বয়সে, তাঁর মানে কি, আকজন মানুষের ধর্ম সম্পর্কে পূর্ণ প্রস্তুতি নিতে এবং ধর্ম প্রচার করতে, তাকে একটা নির্দিষ্ট বয়স পার করতে হবে। যদি তাই হয়, বর্তমানে ধর্মের বিভিন্য ব্যক্ষা প্রদান কারিরা কি এই বয়স বা মেধার উপযুক্ত?



(২) আমাদের মহানবী (সঃ) যখন ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন, তখন ওনাকে অনেক গালাগাল এবং অত্যাচার সইতে হয়েছিল। আমি যতটুকু জানি, তায়েবে ধর্ম প্রচার করতে গিয়ে উনি ইটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন। অথচ উনি তাদের প্রতি কোন বিদ্যস দেখান নি। উনি তাদের অদ্ধ্যাবসায় এবং ধৈর্যের সাথে মুসলিম ধমে দিক্ষা দিয়েছিলেন। আমাদের যদি সুন্নাহ শিক্ষা নিতে হয় তবে উনাকে কাউ গালি দিলে বা আল্লাহকে কাউ অপমান করলে, আমাদের চেষ্টা করতে হবে তাদের বঝানো এবং সত্যের পথে আনা। আমরা আল্লাহ আর মহানবীর সন্মান রক্ষার কথা বলে মানুষ হত্মাতে উদবুদ্ধ হচ্ছি। এটা মহানবীর বা কোরানের কথায় উল্লেখ করা আছে?



(৩) মহানবী (সঃ) এর অসন্মান দেখে একবার হজরত আলি (রাঃ) প্রতিশোধ নিতে উদ্দত হন, তখন আমাদের মহানবী (সঃ) তাঁকে নিষেধ করেন। এই শিক্ষাটা আমাদের মাদ্রাসা সিখকগন কি তাঁদের ছাত্রদের দিছেন। আমি যতটুকু সুনেছি এক মাদ্রাসা ছাত্রের কাছে। তাঁদের বলা হয়েছিলো যদি হেফাজতে ইসলামের সমাবেশে তারা অংশগ্রহণ না করে তবে তাঁদের ইবাদত হবে না, এবং কোন ছাত্র যদি না যায় তাঁদের প্রহার করা হবে।

ইসলামের আবির্ভাব হয়েছিলো খুব বর্বর একটা সময়ে, যখন অরাজকতা হত্যা, ব্যভিচার ছিলো শক্তিমানদের ইচ্ছার ব্যপার। ইসলাম ধর্ম সেই সব খারাপ মানুষ গুলোকে সত্যের পথে আনার জন্যে। এখন আমাদের দেশে এমন কিছু মানুষ হয়েছে, যাদের কোন কারনে আল্লাহ এবং রাসুলের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। ফাকিহদের কি এটা দায়িত্ত্য পরেনা, তাঁদের বুঝিয়ে সত্যের পথে আনা? কারন আমাদের করান এবং সুন্নাহ তাই তি শিক্ষা দেয়।



আমি আগেই বলেছি আমার ধর্ম শিক্ষা অতি সাধারণ, সুতরাং আমার লেখায় কোন ভুল থাকলে দয়া করে মন্তব্ব দিবেন। আমি নর্দমার পাশে মৃত লাশ হতে চাইনা, জেলে জেতে চাই না।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

হাসান নাঈম বলেছেন: প্রথমেই যে প্রশ্নটা করতে চাই তা হল - আপনি মুসলিম হয়েও ইসলাম সম্পর্কে কেন জনবেন না? কোন বিজ্ঞানী কি কখনই বলতে পারে যে 'আমি বিজ্ঞানী, কিন্তু বিজ্ঞান সম্পর্কে তেমন কিছু জানি না'? অথবা কোন ব্যাঙ্কার কি বলতে পারে যে 'আমি ব্যাঙ্কার বটে কিন্তু ব্যাঙ্কিং সম্পর্কে তেমন ধারনা নাই'?

তার মানে হচ্ছে আমাদের কাছে ইসলাম এমন একটা বিষয় যেটা জন্মগত ভাবে এমনি এমনি আমাদের সাথে চলে এসেছে - তার জন্য আমাদের কিছুই জানার বোঝার শেখার প্রয়োজন হয় নাই। অথচ আপনি নিজেই ইসলামের শুরুর দিকের ঘটনা উল্লেখ করে দেখালেন যে সেই সময় মুসলমান হওয়া কত কস্টের ছিল। তার জন্য কত অত্যাচার সইতে হয়েছে। অথচ আমরা ইসলাম সম্পর্কে জানার জন্যও একটু কস্ট করতে রাজি নই। অথচ এই ইসলাম নিয়েই বিরাট বিরাট পোস্ট দেই, জটিল জটিল প্রশ্ন উত্থাপন করি!! কি বিচিত্র আমাদের চরিত্র!!

আপনার প্রতি অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব কোরআনের একটা অনুবাদ গ্রন্থ সংগ্রহ করে নিজেই পড়ে দেখার জন্য যে সেখানে কী আছে? বর্তমানে আরবী ছাড়া শুধু বাংলায় কিছু অনুবাদ গ্রন্থ বেড়িয়েছে, আকারে ৪০০-৫০০ পাতা, দাম ৩০০-৪০০ টাকা। এ'রকম এক বা একাধিক অনুবাদ গ্রন্থ সংগ্রহ করে পড়ুন। কয়েকবার মনোযোগ দিয়ে পড়লে আশা করা যায় অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

েমাহাম্মদ নািজম খান বলেছেন: আমাকে পুরই ভুল বুজেছেন, আমি আমার ৬ বছর বয়সে প্রথম কোরান ক্ষতম দেই। শিশু থেকে কিশোর বয়স পরজন্ত আমি আমার বন্দুদের সাথে মানুষের বাসায় কোরান খতম পড়তে জেতাম। বয়স প্রাপ্ত হবার পরে আমি অনুবাদ কোরান পড়েছি অনেকবার। আমার ১২ বছর কেটেছে মদ্ধপ্রাআচ্চ্যে জার ফলে আরবি অনেক অনুবাদ আমি বুঝতে পারি। তাঁর মানে এটা নয় আমি ইসলাম ধর্মের অনেক কিছু জানি। কারন ইসলাম বা কোরান পুর বুঝতে আরো অনেক জানতে হয়। আমদের হুজুরদের মদ্ধে অনেকে এই সামান্ন্য ধারনা থেকে শিক্ষা দায় বলে আজ আমাদের এই অবস্থা।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
পড়াশুনা করুন এবং অবশ্য ভালো কেউ জানে তার কাছে ব্যাখা জানার চেষ্টা করুন !!

না হলে ভুল পথে যাবেন ! -- আমাদের অল্প জ্ঞান এবং তাহা নিয়াই পন্ডিত্ব দেখাতে গিয়ে ভুল ধারনা নিয়ে বসে থাকি !!

( এইটা উপদেশ মূলক কথা - আপনাকে ছোট কিংবা বড় করার ইচ্ছা নয় )

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫

হাসান নাঈম বলেছেন: "তাঁর মানে এটা নয় আমি ইসলাম ধর্মের অনেক কিছু জানি। কারন ইসলাম বা কোরান পুর বুঝতে আরো অনেক জানতে হয়। আমদের হুজুরদের মদ্ধে অনেকে এই সামান্ন্য ধারনা থেকে শিক্ষা দায় বলে আজ আমাদের এই অবস্থা।"

ও আচ্ছা, আপনি তাহলে ইসলাম সম্পর্কে অনেক কিছু জেনেও বলছেন যে তেমন কিছুই জানেন না!! আর হুজুররা কিছুই না জেনে শিক্ষা দিতে গিয়ে আমাদের এই অবস্থা করেছে!!

যদি তাই হয় তাহলেতো আপনার প্রশ্ন করার কথা না, আপনার বরং ইসলামের সঠিক শিক্ষা প্রচার করার কথা। আপনি সেটা না করে প্রশ্ন কেন করছেন? কোরআনে কি ইসলাম প্রচারের নির্দেশ দেখেন নি?

আপনি ইসলামের সঠিক রূপটি প্রচার করুন - যদি সেটি সত্যিই সঠিক হয় তাহলে আল্লাহর সাহায্যে সেটিই সমাজে প্রতিষ্ঠিত হবে। আশা করি আপনি এখন থেকে অন্যের ভুল না খুঁজে বা অন্যকে প্রশ্ন না করে নিজেই ইসলামের সঠিক চেতনা প্রচার/প্রতিষ্ঠার কাজে মনোনিবেশ করবেন।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

েমাহাম্মদ নািজম খান বলেছেন: আপনারা আমার আলোচনার বিষয় বস্তুকে পুরো উপেক্ষা করে এটাকে অন্য পথে নিতে চাইছেন। আমি বলেছি কিছু কিছু হুজুর সল্প বিদ্যায় ব্যক্ষা ভুল দিচ্ছে, তাঁর মানে এই নয় সবাই দিচ্ছে। আর আমার জীবদ্দশায় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় যতটুকু জেনেছি, তা অনেক কিন্তু কোন মতবাদ ব্যক্ষা করার মতো না। আমার লেখার উদ্দেস্য আমার চিন্তা ধারা প্রচার করা, এটাতে কারো যদি কিছুটা বোধোদয় হয় তবে ক্ষতি কি? ব্যক্তিগত খোঁচা দিয়ে আপনারা কি করার চেষ্টা করছেন আমি বুঝতে পারছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.