নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নই তোমাদের মতন কামনা সর্বস্ব মানুষ/ শুধু যখন তখন উড়িয়ে বেড়াই রঙ্গিন স্বপ্ন ফানুস

আধিভৌতিক

আরে ধুর মিয়া! মেজাজ বহুত খারাপ। সামনে আইলে কামড়ায়া দিমু

আধিভৌতিক › বিস্তারিত পোস্টঃ

দরকার জাতীয় ঐক্য

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

সময় এসেছে জাতীয় ঐক্যের।

সবাই একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন, এক দল বলছে," জামাত শিবির ধইরা জবাই কর।"

আরেকদল বলছে, "নাস্তিক ধইরা জবাই কর।"



এভাবে ক্রমাগত হুমকি আর হিংসা-বিদ্বেষ আমাদের কি পরিমাণ জাতিগত বিভেদ তৈরি করছে তা কি ভেবে দেখেছেন?



শুক্রবার এর মিছিলের ইন্ধনদাতা কারা ছিল তা জানিনা, কিন্তু আমার নিজে দেখা আমাদের এলাকার মিছিলে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে।



শাহবাগ আন্দোলন এর উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয় জানা নাই। কিন্তু জানি আমার মত অনেক আমজনতাই সেখানে গিয়েছ, শ্লোগানে কন্ঠ মিলিয়েছে।



আমরা আমজনতা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি, তেমনই গর্ব করি নিজেদের মুসলিম পরিচয় নিয়ে।



শাহবাগ এর বিরুদ্ধে যখন ধর্ম বিরোধিতার অভিযোগ আনা হয়, তখন কেন তাদেরকে এব্যাপারে জোরালো প্রতিবাদ জানাতে দেখিনি?



কেন ইসলামী দলগুলো তাদের ও অবস্থান যে রাজাকার-মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের বিপক্ষে তা বলছে না।



এই দুই শ্রেণীর ভিতরে কিছু Common Point থাকা সত্ত্বেও যে এই সাপে-নেউলে অবস্থা তা দূরীভূত হবে যদি সকল শ্রেণী-পেশার, সকল ধর্ম-বর্ণ আর সকল রাজনৈতিক পরিচয়ের মানুষের ভিতর জাতীয় ঐক্য হয়।

জানিনা এ অবস্থা চলতে থাকলে কোথায় যেয়ে আমরা দাড়াব?



গৃহযুদ্ধ, আরেকটা ১-১১?



আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের প্রকৃত অবস্থা বিবেচনা করার মত পর্যাপ্ত বুদ্ধি দিন।



আসুন দেশটাকে ভালবাসি, নিজের ধর্মকে ভালবাসি, অন্য ধর্ম অনুসরণকারীদের শ্রদ্ধা করি।



আর বর্জন করি দেশবিরোধীদের, ধর্ম অবমাননাকারীদের (তা সে যে ধর্মই হোক না কেন)।



আমীন!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

আবু তাশফীন বলেছেন: সুস্হ জীবন চাই। সুস্হ রাজনীতি চাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

আধিভৌতিক বলেছেন: সহমত তাশফীন ভাই!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

মোঃ আসিফ সরওয়ার (বাবু) বলেছেন: আপনার ইচ্ছাটা এ দেশের শতকরা ৯০ জনের|
জানি না আমাদের আশা পুরন হবে কিনা|

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

আধিভৌতিক বলেছেন: আসিফ ভাই আমরা আজ বলা শুরু করেছি, দেখবেন আস্তে ধীরে হলেও সবাই এই কথাটা বলবে। সেই দিনের প্রত্যাশায় থাকলাম।

৩| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

আখিলিস বলেছেন: জাতীয় ঐক্য মানে কি? জামাত-শিবিরের সাথে আলোচনায় বসা ? জামাত-শিবিরের কুত্তাগুলা সাধারণ মানুষ এবং পুলিশের উপর আক্রমন করছে, স্বাভাবিক ভাবেই পুলিশ তার প্রতিরোধ করবেই। সন্ত্রাসীদের ব্যাপারে জাতীয় ঐক্যের কি আছে? জবাব একটাই - গুলি, কোনও ছাড় নয় ।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

আধিভৌতিক বলেছেন: ভাই আপনার উত্তর টা আমি মূল পোস্ট এই দিয়েছি।
এখানেও বলছিঃ
ভাই জানি আপনি ও এই বিগত দিনের ঘটনায় কষ্ট পাচ্ছেন বলে এই মন্তব্য। আপনার viewpoint থেকেই বলছি, তাহলে যারা ভুল পথে আগাচ্ছেন তাদেরকে আপনার মত্ করে বোঝানোর চেষ্টা করুন। ঐক্যের জন্য আলোচনার থেকে বেশি দরকার বোধোদয়। ধন্যবাদ আপনাকে।

৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

আখিলিস বলেছেন: অনেক প্যাচায় শেষ পর্যন্ত কি বুঝাতে চাইলেন তা আপনিই জানেন । আমার মতে কুত্তানিধন ৪২ বছর আগেই দরকার ছিল - এতদিন পরে শুরু যখন হইছেই, তখন শেষ করে থামা উচিৎ। জাতীয় ঐক্যের নামে জামাতের সাথে কোনও সমঝোতা নয় ।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

আধিভৌতিক বলেছেন: ভাই আমি বাংলা পরীক্ষায় বাংলায় লিখতাছি। মূল পোস্টে আপনার কমেন্ট - এর জবাব দিছি।

তেনা দুই জায়গাতে পেচায়েন না। তাইলে তেনা ছিড়া যাইব X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.