নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নই তোমাদের মতন কামনা সর্বস্ব মানুষ/ শুধু যখন তখন উড়িয়ে বেড়াই রঙ্গিন স্বপ্ন ফানুস

আধিভৌতিক

আরে ধুর মিয়া! মেজাজ বহুত খারাপ। সামনে আইলে কামড়ায়া দিমু

আধিভৌতিক › বিস্তারিত পোস্টঃ

আবারো বলছিঃ দরকার জাতীয় ঐক্য

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

দিনকয়েক আগে এই লেখাটা লিখেছিলাম যখন তখনো মনে হয়নি পরিস্থিতি এতটা খারাপ হবে।



গত দুইদিন যা হল তাতে যে কোন বিবেকবান মানুষের পক্ষেই আবেগ ধরে রাখা কঠিন। সমগ্র বাংলাদেশজুড়ে চলমান এই সহিংসতাকে "জামাত-শিবির এর তান্ডব", "জামায়াতের উপর পুলিশের নির্বিচার আক্রমণ" যে ভাবেই জিনিসটাকে বর্ণনা করতে চাই না কেন Ultimately আমাদের নিজেদের ভিতর সম্প্রীতি বজায় রাখতে যে আমরা পুরোমাত্রায় ব্যর্থ তা বলার অপেক্ষা রাখে না।



নানান ভিন্ন মত এর ব্যক্তিরা এই সহিংসতাকে নিজেদের মতন ব্যাখ্যা করার চেষ্টা করছে।



বেশিরভাগ লোককেই দেখলাম বলতে, "অতজন জামাত, অতজন পুলিশ আর অতজন লীগের লোক মরেছে।"



খুব খারাপ লাগে আমাদের অনৈক্য কোন পর্যায়ে যে এই মৃত লোকগুলাকে মরার পরেও দলীয় ট্যাগ এর বাইরে আমরা বের করতে পারছিনা।



আমার হিসেবে কোন মৃত্যু, কোন আক্রমণ ই সমর্থনযোগ্য না।

যে মানুষগুলো মরেছে তাদের একটা পরিচয়ই কেবল সত্য, আর তা হল তারা মানুষ। এর পরেও যদি কোন দ্বিতীয় পরিচয় থেকে থাকে তা হল," তার বাংলাদেশের অধিবাসী।"



আরেকটা খুব হতাশ করার মতন সংবাদ দেখলাম বৃহত্তর নোয়াখালী অঞ্চলে মন্দির ভাংচুর। যদি কেউ মসজিদ ভাংচুর করে তাহলে যেমন আমি মুসলমান হিসেবে কষ্ট পাব, ঠিক তেমনি একজন হিন্দুও তার উপাসনালয় কে ভাঙলে তার মনেও ঠিক ততটুকু আঘাত ই লাগবে।



খুব গর্ব করতাম আমাদের দেশ ধর্মীয় সহানুভূতিশীল দেশ। এই আক্রমণ কি সেই পরিচয়কে প্রশ্নের সম্মুখীন করছে না?



জানিনা কয়জন আমার কথা শুনবে তবুও আবারো বলি এই সহিংসতার পথ ছাড়ুন। যারা সহিংস আচরণ করবে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। আমার বিশ্বাস আজ না হোক কাল আল্লাহ তাদেরকে হেদায়েত অবশ্যই দিবেন।



গান্ধীর একটা উক্তি মনে করিয়ে দেই "চোখের বদলে চোখ একসময় পুরা জাতিকে অন্ধ করে দিবে"



আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কঠিন পরিস্থিতি উতরাতে সহায়তা করুন।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

তোমোদাচি বলেছেন: সহমত

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

আধিভৌতিক বলেছেন: ধন্যবাদ!

২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

আখিলিস বলেছেন: জাতীয় ঐক্য মানে কি? জামাত-শিবিরের সাথে আলোচনায় বসা ? জামাত-শিবিরের কুত্তাগুলা সাধারণ মানুষ এবং পুলিশের উপর আক্রমন করছে, স্বাভাবিক ভাবেই পুলিশ তার প্রতিরোধ করবেই। সন্ত্রাসীদের ব্যাপারে জাতীয় ঐক্যের কি আছে? জবাব একটাই - গুলি, কোনও ছাড় নয় ।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

আধিভৌতিক বলেছেন: ভাই জানি আপনি ও এই বিগত দিনের ঘটনায় কষ্ট পাচ্ছেন বলে এই মন্তব্য। আপনার viewpoint থেকেই বলছি, তাহলে যারা ভুল পথে আগাচ্ছেন তাদেরকে আপনার মত্ করে বোঝানোর চেষ্টা করুন। ঐক্যের জন্য আলোচনার থেকে বেশি দরকার বোধোদয়। ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: গুলি সমাধান নয় , জামাতের কয়েক লক্ষ মানুষ কে টাণ্ডা মাথায়
গুলি করে হত্তা এটা কোন সভ্য জাতীর কাজ নয় , বরং জাতীয় শক্তি
বুঝায় দেশের সব মহলের সংশ্লিষ্ট সমঝোতা ও সহযোগিতা এক্য এবং
আলোচনার টেবিলে বসে এর সমাধান । অদের এভাবে হত্তা করা হলে
ওরা কি বসে থাকে ওরাও মারে , ফলে সাধারন জনগন নারি , শিশু
কেউ সহিংসতা থেকে রেহাই পায়না ।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

আধিভৌতিক বলেছেন: ঠিক এই কথাটাই সবার বোঝা উচিত।

৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

পাগলামামা বলেছেন: আমি আপনি যেমন বুঝি, আমাদের নেত্রীদ্বয় নিশ্চয় আরো ভালো করেই তা অনুধাবন করছেন। তাঁরা যদি সত্যিই দেশের ভাল চান। তবে সকলকে এক টেবিলে আহ্বান করা উচিত। তবেই বিশৃংলা সৃষ্টিকারীদের প্রতিহত করা সহজ হবে।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০০

আধিভৌতিক বলেছেন: ভাই আল্লাহ তাদেরকে যেন সত্যিই এ কথাটা বোঝার ক্ষমতা দেন এই দোয়া করি।

তাদের দুইজনেরি সম্মিলিত উদ্যোগ দরকার। খারাপ ভাল যাই বলেন এখনো বাংলাদেশ-এর ৯৮% লোকজন তাদের সম্মিলিত আহবানকে অগ্রাহ্য করবে না

৫| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

আখিলিস বলেছেন: শিবির যখন মানুষ মারে তখন জাতীয় ঐক্যের ডাক দেন না কেন? আর শিবির মারলেই শুধু জাতীয় ঐক্য লাগে না? মানবতা/মানবধিকার কি সব ওদের জন্য? সাধারন মানুষের জন্য কোনও মানবধিকার নাই?

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

আধিভৌতিক বলেছেন: ভাই সবকিছুর ভিতর নেগেটিভ জিনিস খুইজা বেড়ায়েন না।

যে যারা সহিংসতা করছে তাদের কারো কর্মকান্ডই সমর্থনযোগ্য নয়।

মানবতা/মানবধিকার এই দেশের সবার জন্যই প্রযোজ্য। তা সে যে মতেরই অনুসারী হোক না কেন।

আখিলিস ভাই আমি আপনি সবাই মানুষ। এই পরিচয়টাকেই মুখ্য ধরেন।

আপনাকে বলি যে রাজীব ছেলেটা কে মারা হয়েছে তাকে মারাটা ও সমর্থনযোগ্য নয়। তার ধর্মবিদ্বেষ কখনোই তাকে মেরে ফেলার শক্ত যুক্তি হতে পারেনা। হয়ত আল্লাহ তাকে একসময় ঠিকই হেদায়েত দান করতেন, এবং সে তার এই কর্মের জন্য অনুতপ্ত হতেন।

সহিংসতা নয় সহনশীলতার পথে সবাই আসুন। তবেই দেশটা আগাবে।

৬| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১২

হ্যারিয়ার টু বলেছেন: ঐক্য হতে পারে। তবে মেসিনওয়ালা ধর্ষকদের বিচার স্থগিত হবেনা, এটা মেনে আসলে সমস্যা নেই।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

আধিভৌতিক বলেছেন: এইত আপনি আপনার অবস্থান টা যে কোন চরম দর্শন না তা পরিষ্কার করলেন। এভাবে সবারই এগিয়ে আসা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.