নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নই তোমাদের মতন কামনা সর্বস্ব মানুষ/ শুধু যখন তখন উড়িয়ে বেড়াই রঙ্গিন স্বপ্ন ফানুস

আধিভৌতিক

আরে ধুর মিয়া! মেজাজ বহুত খারাপ। সামনে আইলে কামড়ায়া দিমু

আধিভৌতিক › বিস্তারিত পোস্টঃ

অরণ্যে রোদনঃ জাতীয় ঐক্য

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

গত কিছুদিন আগে থেকে জাতীয় ঐক্য নিয়ে যখন বলেছিলাম একটা বার এর জন্য ও মনে হয়নি পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে।



গতকাল আবার যখন সেই ঐক্যের কথা বললাম একটা জিনিস দেখলাম মানুষ জন তীব্র মত থেকে খানিকটা সরে আসছে।



জাতীয় ঐক্য কিভাবে হতে পারে তা নিয়ে তা নিয়ে অনেকের ভিতর ভিন্নমত থাকতে পারে। কিন্তু একটা Common Point হচ্ছে বাংলাদেশের ৯৮% এর বেশি মানুষ দুই নেত্রীর সম্মিলিত আহবান কে উপেক্ষা করতে পারবে না।



তাদের দুইজনের প্রয়োজনীয়তা যে কিছু অংশে কমে যায়নি তার বড় প্রমাণঃ ১/১১ এর সময় তাদের গ্রেফতার করেও পরে সসম্মানে ছেড়ে দেয়া।



কিন্তু সমস্যা হচ্ছে তাদের দুইজনের ভিতর এখন যে রকম তীব্র ঋণাত্মক সম্পর্ক তাতে কোন একজন যে আরেকজন কে সংলাপে আহবান জানাবে তা আমার মনে হয় না।



সেক্ষেত্রে উপায় হচ্ছে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা এই আলোচনার উদ্যোগ গ্রহণ করা। আমার কাছে মনে হয়ঃ ব্যরিস্টার রফিক, বিচারপতি হাবিবুর রহমান, এ বি এম মুসা, ফজলে হাসান আবেদ এই High Profile ব্যক্তিরা যদি উদ্যোগ গ্রহণ করেন তাতে হয়ত তাদের সম্পর্কের বরফ গলা সম্ভব।



অনেকের কাছেই যে ব্যক্তিদের নাম বললাম তাদের ব্যাপারে দ্বিমত থাকতে পারে। তাদের কাছে প্রশ্ন এই মূহুর্তে এই ব্যক্তিদের অধিক গ্রহণযোগ্য ব্যক্তি কি আপনি বাংলাদেশ এ খুজে পান?



ঠগ বাছতে গা উজাড় করার চেয়ে যারা মোটামুটি যারা গ্রহণযোগ্য তাদের দিয়েই উদ্যোগ টা শুরু করান।



অনেকেই হয়ত বলবেন তাদের ঐক্য হলে "অমুক করতে হবে", "অমুক করা যাবে না"।



আমার কাছে যদি জানতে চান এই ঐক্য থেকে কি চান?



তাদেরকে নিজের একটা ঘটনা বলি। গত বৃহষ্পতিবার সাইদীর রায় হবার পর যখন বাসে করে অফিস থেকে বাসায় যাচ্ছিলাম তখন কালেমা পড়ে চুপচাপ বসেছিলাম, যেন কিছু হলে এটাই আমার শেষ বাক্য হয়।



আমি তাদের ঐক্যের ফল হিসেবে এই দমবন্ধ অবস্থার নিরসন চাই।







মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

হীরা ৪৪ বলেছেন: ৪২ বছর , ৪২ বছর এ কি দাম দিয়েছি ৯ মাষের রক্ত বন্যার ? সব শালা টক শো তে বহুত লাফাইতাছে? দেশে একটা একটা দিন যাইতেছে অবস্থা আরও খারাপ হচ্ছে।
দেশে ৩ বছরে দুর্নীতি হয় নাই ? এইটা আপনি বিশ্বাস করতে বলেন আমাকে? এর এই দুর্নীতি প্রশ্রয় দেয়া হয় নি ? ১৯৭১ শুধু কিছু জুদ্ধ অপরাধীর ইস্যু বানানোর জন্য ছিলো না , ৭১ এর লক্ষ ছিল স্বাধীনতা, আইনের শাসন , সচ্ছলতা , অধিকার আদায়ে নো টাল বাহানা, দুর্নীতির বেপারে নো হাঙ্কি পাঙ্কি।

জুদ্ধঅপরাধী দের বিচার আরও অনেক আগেই করা উচিত ছিল যেটা করা হয় নি, বাশি পান্তা এখন বাঙলা মাল হয়ে গেছে , তাই যেই খায় টাল হয়ে পরে থাকে। ৪২ বছর পর আমরা দায় টানতেছি, জীবন বিপন্ন করতেছি সেটাও আপনাদের ভুলে। বিচার এর মুলা টা এইবার শেষ করেন দয়া করে।

৪২ বছরে শহিদের অভিশাপে পুরে জাচ্ছে জাতিও স্বপ্ন ভুমি। আমারা শুধু দর্শক ই থেকে গেলাম।
বিম্পি/ আওয়ামীলীগ/ বাসদ/ জামাত/গামছা/আরো যতো মার্কা আছে বর্জন করুন।

উত্তর দেন কে দুর্নীতি করে নাই ?
উত্তর দেন কে দুর্নীতি করে স্বীকার করেছে ?

আন্দলনের দরকার নাই, আন্দলন করেতে বলি না কাউকে, কথা গুলো সব মানুষ কেই বুঝতে হবে, মিথ্যাচার কত দিন আমাদের গ্রাস করবে? পারবে না। আমরা সহ্য করতেছি , আমাদের পরের তার পরের বা তারও পরের প্রজন্ম মিথ্যার দেয়াল ভাংবে, ভাংবেই, সেদিন আমাদের স্থান কাপুরুষের বা তেলাপোকার দলে।

এক এক টা কুত্তার বাচ্চা, এরা তেল বাজি করতে করতে দেশ তেল শুন্য করল , গলা বাজি করতে করতে গলা ফাটাইয়া ফেললো, দেশের টাকা বিদেশে কোন দল নেয় নাই ? হাহ ? মিয়া রা পক পক করেন খালি ? সামনে ভোট আইতাছে ঠিক ই তো লাইনে দারায়া নিজের পু*** আগায়া দিবেন।
শালা বাঙালি চরম মানের দর্শক, ইভেন নিজের পু*** মারাও নিজে দেখে। আর সাইবার ক্রাইম অ্যাক্ট মানি না, আমার গলা দিয়া যা বের হয় আমি কমু।

জুদ্ধ যখন এক দেশ থেকে আরেক দেশ লাগে তখন শত্রু পক্ষ মিত্র পক্ষ লাগে এখন কিন্তু ভাই এর গলা ভাই কাটছে আর আব্বারা বসে বসে হুক্কা টানতাছে

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

আধিভৌতিক বলেছেন: ভাই আপনি কষ্ট পাচ্ছেন তা আমি ও জানি তবে ঐ যে বললাম "ঠগ বাছতে গা উজাড় করার দরকার নাই"।

যারা আছেন তাদের উপরই আপাতত ভরসা রাখি।

মন্তব্যের জন্য ধন্যবাদ!

২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

নায়করাজ বলেছেন: জাতীয় ঐক্য হবে না। এদের দিয়ে হবে না। নতুন নেতৃত্ব লাগবে।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

আধিভৌতিক বলেছেন: ঠিক এই মূহুর্তে কি আপনি নতুন নেতৃত্ব তৈরি করতে পারবেন। তাদের বিকল্প হিসেবে কাউকে কি এই সময়ে পাচ্ছেন। আমার মনে হয় না।

তাহলে সেই নতুন নেতৃত্বের জন্য অনির্দিষ্ট সময় অপেক্ষা করাটা বিপজ্জনক হবে।

৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

নিরব বাংলাদেশী বলেছেন: ঠিক বলেছেন, যে বনে বাঘ নেই সে বনে শিয়ালকে বাঘ মানি অন্তত ততো দিন যত দিন না আসল বাঘ আসে।

বেয়াল্লিশ পেরুলো তবু হলাম না মানুষ
বাঘা আজ রাজাকার, মখা বীরপুরুষ...

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

আধিভৌতিক বলেছেন: ধন্যবাদ!

৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

নিরব বাংলাদেশী বলেছেন: যাদেরকে বিকল্প ভাবতে গেলাম তারা যা দেখাচ্ছে এর চেয়ে পুরান পাপি ই ভাল

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

আধিভৌতিক বলেছেন: আমিও একই ভাবে আশাহত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.