নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নই তোমাদের মতন কামনা সর্বস্ব মানুষ/ শুধু যখন তখন উড়িয়ে বেড়াই রঙ্গিন স্বপ্ন ফানুস

আধিভৌতিক

আরে ধুর মিয়া! মেজাজ বহুত খারাপ। সামনে আইলে কামড়ায়া দিমু

আধিভৌতিক › বিস্তারিত পোস্টঃ

চাইনা তোমার পদ্মভূষণ, চাই আমার মর্যাদা!!

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

ব্রিটিশ ভারত ও পাকিস্তান আমলে রাষ্ট্রের শ্রেষ্ঠ তোষামোদকারী-দের নানান খেতাবে ভূষিত করা হত।



রায় সাহেব, খান সাহেব, রায় বাহাদুর, খান বাহাদুর, তঘমা ই মূলক!!



এই উপাধি গুলো যতটুকু সম্মান আনত ঐ ব্যক্তিদের জন্য তার চে' বেশি ঐ ব্যক্তিরা "শাসকদের দালাল" হিসেবে পরিচিতি পেত, আমজনতার কাছে!!



সময় বদলেছে, বদলায়নি মোসাহেবির প্রকৃতি আর নমুনা, মোসাহেবির পুরষ্কার।



বিদ্বান ব্যক্তি ডক্টর আনিসুজ্জামান "পদ্মভূষণ" উপাধি পেয়েছেন।



রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ-দের নির্যাতনমূলক শাসনের প্রতিবাদে "নাইট" উপাধি ফিরিয়ে দিয়েছিলেন।



আশা করি রবীন্দ্রভক্ত হিসেবে রবীন্দ্রনাথের "নাইট" উপাধি ফিরিয়ে দেয়ার মত উনিও উনার উপাধি ফিরিয়ে দিবেন!!



এটা ভারতীয় দের প্রতি কোন ঘৃণা থেকে নয় বরং সীমান্ত হত্যা, তিস্তা-পদ্মার পানি একচেটিয়া প্রত্যাহার, অতিসম্প্রতি আমাদের টেস্ট স্ট্যাটাস-এর উপর ছড়ি ঘোরানোর প্রচেষ্টা'র নীরব প্রতিবাদ হিসেবে তার এই পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

মো: আবু তাহের বলেছেন: এ পর্যন্ত আমি যতোটুকু বুঝেছি তা হলো "ভারত যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না" কথাটা খুব ঢ়ুড় হলেও আমি বলতে বাধ্য হলাম।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

সোহানী বলেছেন: এটা ভারতীয় দের প্রতি কোন ঘৃণা থেকে নয় বরং সীমান্ত হত্যা, তিস্তা-পদ্মার পানি একচেটিয়া প্রত্যাহার, অতিসম্প্রতি আমাদের টেস্ট স্ট্যাটাস-এর উপর ছড়ি ঘোরানোর প্রচেষ্টা'র নীরব প্রতিবাদ হিসেবে তার এই পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করি।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

কাব্য কথা বলেছেন: আপনাকে দেয়া হয় নি বলে হিংসা লাগে বুঝি? পদ্মভূষন পাওয়ায় আমরা কৃতজ্ঞ। ভারত-বাংলাদেশ বন্ধুত্ব অমর হোক।

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

আধিভৌতিক বলেছেন: আগের আমলের ধনী ব্যক্তিরা তাদের বাগানবাড়ির 'রক্ষিতা' কে উপপত্নী-র 'মর্যাদা' দিয়ে জাতে উঠাত।

এই জাতে উঠার যোগ্যতা আর ইচ্ছে কোনটিই আমার নাই!!

আমার পোস্টে এসে রিভার্স গেম এর ল্যাদানি-টা না দিলেই কি নয়

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

aoaiii বলেছেন: সহমত।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

নবীউল করিম বলেছেন: খাঁচা বদ্ধ পাখী যেমন উড়তে দেখা পাখীকে অসুস্থ মনে করে তেমনি পরাধীন মানসিকতার কারও পক্ষে আপনার এই সুস্থ এবং স্বাধীন চেতনার মূল্যায়ন করা সম্ভব না।

বশ্যতা স্বীকারকারীরা অচিরেই বুঝবে যে, বন্ধুত্ব হয় সমানে সমানে; নগ্নতা আর শালীনতা কখনোই বন্ধু হতে পারে না। একজন নগ্ন ব্যাক্তি যদি কাওকে একটা জামা উপহার দিতে চায়, তবে বুঝতে হবে যে তার মতলব অসভ্যতা। যদি সে জামাটা নেয়, তবে সে তার অধিকারী হোল, আর যদি সে জামাটা না নেয়, তবে সে নিজেকেই সন্মান করলো।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

আধিভৌতিক বলেছেন: এতটা ঋণাত্মক চিন্তার দরকার নাই!! বছর কয়েক আগে ভারতে যেয়ে আমার খুব ভাল কিছু জিনিস চোখে পড়েছিল ওদের ব্যাপারে।

সময় পেলে সেটা নিয়ে পোস্ট দিব!!

সমস্যা টা কিন্তু ভারত কে নিয়ে নয়, এই একই ব্যাপার অন্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য।

সমস্যাটা মূলত আমাদের। আমাদের অনেকেই দেশের মানুষের ভালোবাসার থেকে বিদেশিদের অনুগ্রহ বেশি পছন্দ করে।

তারা পাল্টালেই কিন্তু সব ঠিক হয়ে যায়।

মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

দুরন্ত-পথিক বলেছেন: দেখেন গিয়ে আবার এই আনিসুজ্জামান কত কত সুবিধা নিয়েছে বাংলাদেশের বিষয়ে, কারন ইন্ডিয়ান রা কোন কিছুই তার সুবিধা না নিয়ে এত বড় পদক্ষেপ নেবেনা । তাই খেয়াল কইরা কিন্তু ..।।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

আদম_ বলেছেন: সহমত।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

নবীউল করিম বলেছেন: ভারতের অনেক কিছুই আমার ভালো লাগে, আমি নিজেও ওদের অনেক কিছু ভালো দেখেছি। আমার ব্যবসায়িক অংশীদার একজন ভারতীয়, গুজরাটি! মোদীর খুব কাছের মানুষ। কিন্তু তাতে কি? ওরা ভালো, অবশ্যই ওদের জন্য।

ওরা কনও অবস্থাতেই আমাদের বাংলাদেশের অস্থিত্তের জন্য ভালো না।

আমি ভারতকে ঠিক ততোটুকু সন্মান দিতে রাজী, যতটুকু ওরা আমাদেরকে দিবে। সত্যি হচ্ছে ওরা কখনোই এই দেশকে সন্মান দেয় নাই,এখনো দিচ্ছে না, ভবিষ্যতে দেবার প্রশ্নই আসে নয়া...............

যা কিছু ওরা করেছে, করছে এবং করবে, তার সব কিছুই তাদের নিজেদের বৃহৎ স্বার্থের জন্য। ওদের এই স্বার্থপরতাটা ওদের দৃষ্টিকোন থেকে অবশ্যই ভালো এবং প্রয়োজন! আর এখানেই আসল সমস্যা!! ঠিক কাক আর কোকিলের মতো!!

আমাদের বাঁচার প্রধান উপায় হোল,আত্মসম্মানের সাথে মোকাবেলা করা, আত্মহীন,পরাধীন মানসিকতা দিয়ে নয়।

তাদের কাছে ১ আনা নিলে,তারা ১৬ আনা উসুল করে ছাড়বে! মানে দাঁড়ালো, আমরা দিনের শেষে ১ আনা ঋণে বা কমে পড়ে যাবো!! আর এই ভাবে দিনের পর দিন এটা বাড়তে বাড়তে বর্তমান ভারত- বাংলাদেশ প্রকৃত সম্পর্ক বিচার করলেই পরিষ্কার হয়ে যাবে।

জানেন কি? ভারত হুংকার দিয়েছে, যেহেতু বাংলাদেশ ক্রিকেট নিয়ে ওদের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছে!! ওরা আন্তর্জাতিক কনও ভদ্রতার ধার ধারে নাই, নরম, ঠাণ্ডা, ভদ্র এমন কিছুই না! ওরা বলেছে Click This Link

সুতরাং আপনার আমার ভদ্রতা, ভালোমানুষি কনও বিশেষ গুন না জঙ্গলে থাকতে হোলে!

নীতি একটাই হতে হবে We don’t bother you, please don’t bother us

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.