নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হবার দায়ে অপরাধী

জানি এই অসময়ে ঘিরেছে সংশয়ে তবু আশায় বাচে প্রাণ। মনটা হতো যদি আজকে পাহাড়ী নদী, বন্ধু তোমায় ভাসাতাম।

ভৈরবী_

কি হবে ফিরিয়া ; জগতে কে কাহার।

ভৈরবী_ › বিস্তারিত পোস্টঃ

ছেলেদের যতো সুবিধা

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯





১. যখন যেদিকে খুশি যাওয়া যায়। মনটার একটু বিশ্রাম দরকার। কক্সবাজার ঘুরে আসলে মন্দ হয়না। ব্যস, ব্যাগটা কান্ধে নিয়া বেরিয়ে পড়লেই হলো। কি মাঝরাত কি ভরদুপুর বাহির-অন্দর সদা সর্বদাই উম্নুক্ত।



২. পোশাক নিয়ে ঝামেলা কম, পোশাক-আশাক লাগেও কম, দামও কম, পড়তেও সময় লাগে কম। একটা কাপড় টানা চৌদ্দদিন পরলেও কেউ ফিরেও তাকাবেনা, কেউ কিচ্ছু বলবেনা, ছেলেরা পরে থাকেও বটে।



৩. বৃষ্টিতে ভিজে ভিজে মাঠে ফুটবল খেলা যায়। আমার বাসার পাশেই মাঠ। বৃষ্টি নামলেই হলো। একদঙ্গল ছেলেপেলে যেন আসমান থেকে নেমে আসে। বৃষ্টি ছাড়া সারা মাস কোন খবর থাকেনা ওদের। খেলার চেয়ে হুড়োহুড়ি-চিল্লাপাল্লাই বেশি করে।



৪. নিজের হাতের উপার্জনের পয়সায় বাবা-মা-ভাই-বোনদের কিছু কিনে দেয়া যায়। নিজের ঘাম ঝরানো পয়সায় বাবা-মায়ের জন্য অতি ছোট একটা জিনিসও কিনে দেয়া অবশ্যই আনন্দের, গর্বের, সুখের এবং জীবনের স্বার্থকতার সমতুল্য। মেয়েরাও পারে তবে সবাই নয়, সব সময় নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

অচেনা নীড় বলেছেন: নিজের ঘাম ঝরানো পয়সায় বাবা-মায়ের জন্য অতি ছোট একটা জিনিসও কিনে দেয়া অবশ্যই আনন্দের, গর্বের, সুখের এবং জীবনের স্বার্থকতার সমতুল্য।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

ভৈরবী_ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.