নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হবার দায়ে অপরাধী

জানি এই অসময়ে ঘিরেছে সংশয়ে তবু আশায় বাচে প্রাণ। মনটা হতো যদি আজকে পাহাড়ী নদী, বন্ধু তোমায় ভাসাতাম।

ভৈরবী_

কি হবে ফিরিয়া ; জগতে কে কাহার।

ভৈরবী_ › বিস্তারিত পোস্টঃ

আমরা না পারি সঠিক বাংলা না পারি সঠিক ইংরেজি।

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

বাংলা ভাষা-ভাষীদের কিভাবে ইংরেজি ভাষা শেখাতে হবে তা নিয়ে অতীতে কোনো গবেষণা হয়নি। ক্লাস ওয়ান থেকে মার্স্টাস পর্যন্ত বহু ইংরেজি পড়েও আমরা না পারি সঠিক বাংলা না পারি সঠিক ইংরেজি। বিষয়টা যদিও অভ্যাসের কিন্তু আমার প্রশ্নটা সেখানে নয়। আমার প্রশ্ন স্কুল-কলেজে যেভাবে ইংরেজি শিখানো হয় তার কার্যকারিতা নিয়ে। বাংলা মিডিয়ামে পড়াশোনা করেও যারা ভালো ইংরেজি পারেন, তারা পড়াশোনা শেষে আলাদা অনুশীলন করে ইংরেজি শিখেছেন। স্কুল-কলেজের ইংরেজী শিখার পাঠ তাদের মাথা খারাপ করে দেয়া আর সার্টিফিকেট দিতে পারলেও ইংরেজি শিখাতে পারেনি।

যেখানে একজন শিশু মনের আনন্দে অন্য একটি ভাষা শিখবে, তা কি হয়েছে? একটা কথা বাজারে প্রচলিত হয়ে গিয়েছে যে “ইংরেজিতে পাশ মানেই পরীক্ষায় পাশ”। তবে এখন সময় হয়েছে বিষয়টা নিয়ে ভাববার। ইংরেজি শেখার বইগুলো গবেষণা পূর্বক পুনরায় লিখার; ইংরেজি শিখার উপকরণ সহজলভ্য ও বর্ধিত করার; সর্বোপরি শিক্ষকদের আন্তরিক হওয়ার।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.