| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবারই ছোট বেলা আছে । আর সেই সময় গুলো কত সুখের আর মধুর হয় মনে করতেও ভাল লাগে। আচ্ছা সব বাদ দিলাম ছোটবেলার গল্প গুলো কত সুন্দর ছিল ?
এখন একটা মনে পড়ছে --------
এক ছিল মস্ত উঁচু গাছ , আর তার চারপাশে ছোট্ট ছোট্ট বাড়ি । বাড়িগুলোর দিকে তাকিয়ে গাছ ভাবত—
ভয় ভাবনা নাইকো আমার কিছু ।
সবার থেকে লম্বা আমি সবার থেকে উঁচু ।
একদিন সকালবেলা গাছ দেখলো , সামনের জমিতে অনেক লোহা লক্কড় যন্ত্রপাতি আর লোকজন। দেখতে দেখতে সেই লোহালক্কড় দিয়ে লোকজনেরা এক প্রকান্ড লোহার থাম তৈরি করে ফেল্ল । থাম টা হল গাছের চেয়ে আরও অনেক অনেক উঁচু। গাছের মনে খুব দুঃখ হল । তার ডাল বেয়ে পাতা বেয়ে টপটপ করে জল পড়তে লাগল । এক ছোট্ট পাখি সেখান দিয়ে উড়ে যাচ্ছিল । গাছকে কাদতে দেখে পাখি বল্ল---
মিথ্যে কেন ফেলছ চোখের জল ?
ওর কি আছে তোমার মতো ডালপালা ফুলফল ?
গাছ বল্ল, তাই তো , ঠিকই তো , সত্যিই তো !!
এমনি বোকা আমি ।
কাঁদতে কাঁদতে মরেই যেতুম , ভাগ্যি ছিলে তুমি !!
এই বলে , রোদের ফুলকাটা হাওয়ার রুমাল দিয়ে চোখের জল মুছে – টুছে গাছ মনের আনন্দে ডাল নাচাতে লাগলো, আর ছোট পাখি তার উপর বসে বসে দোল খেতে লাগলো ।
২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২
ভুঁইচাঁপা বলেছেন: ধন্যবাদ
২|
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭
এহসান সাবির বলেছেন: জেনারেল কি হয়েছেন?
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১
এহসান সাবির বলেছেন: হুম......!!! নতুন পোস্ট দিলে নক করবেন জেনারেন না হওয়া পর্যন্ত।