নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াদুদ খান

ওয়াদুদ খান › বিস্তারিত পোস্টঃ

আদর্শ প্রেমিক (?)

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৪

আদর্শ প্রেমিক (?)
লেখা: ওয়াদুদ খান
--------------------
--------------------

আমি প্রেমিক সব বুঝি ঠিক- থাকি বিনোদনে
অলির মতো উড়ে বেড়াই- প্রেমের বাগানে
মধুর মতো প্রেম খেয়ে- আমি আছি বেঁচে
নিত্য নতুন প্রেমের ছোঁয়ায়- মনটা উঠে নেচে
অফার করে, ডেটিং সেরে- মজা লুটি বেশ
আমার মতো লাভার বয়ে- ভরে গেছে দেশ।

আমি প্রেমিক সব বুঝি ঠিক- ধোকা খাই না কারো
মন চুরিতে সেঞ্চুরি মোর- আছে দশেক বারো
লেখাপড়া শিকেয় তুলে- ভাসি প্রেমের জলে
তোমাদেরও বাড়বে কদর- আমার মতো হলে
জেএসসিতেই তিনবার ফেল- তাতে হইছে কি
প্রেমের জন্য শুনলাম না হয়- সবার একটু ছি! ছি!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১

ওয়াদুদ খান বলেছেন: আশাকরি, সবাই পড়বেন ও মন্তব্য করবেন। গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি।

২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

কবীর বলেছেন:
প্রেম-পিরিত দেশ থেকে উঠে যাচ্ছে ।
এখন যা আছে তা দেখি শুধু যুগের হাওয়া-বাতাস! B-)

সুন্দর লিখেছেন!

৩| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯

ওয়াদুদ খান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.