নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াদুদ খান

ওয়াদুদ খান › বিস্তারিত পোস্টঃ

মানুষ (?) ।।। (একটি সচেতনতা সৃষ্টকারী কবিতা) ।।।

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

তোমরা যারা পাঁচতলাতে
বসে ভাবছো আমরা মানুষ।
বুঝবে কি আর গাছতলাতে
যারা আছে, তারাও মানুষ?
.
.
রাখাইনের মংডু গ্রামেও
লাল রক্তের মানুষ থাকে।
হিন্দু, মুসলিম, সাওতাল, গারো
সবাই মানুষ- মারছো কাকে?
.
.
জ্বলছে মানুষ, পুড়ছে মানুষ
মরছে মানুষ, মানবতা
রক্ত লাল নহর দেখেও
মানুষেরই নিরবতা।
.
.
চারদিকে এতো মানুষ
তবুও মানুষ খুঁজে যাই
দেখতে লাগে মানুষ মানুষ
আসলে আর মানুষ নাই।
.
.
ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
২১/১১/২০১৬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

জে.এস. সাব্বির বলেছেন: চারদিকে এতো মানুষ
তবুও মানুষ খুঁজে যাই
দেখতে লাগে মানুষ মানুষ
আসলে আর মানুষ নাই।
.
.
মানুষতো ভাই সবে
পয়দা হইছি যবে
অট্টালিকার পশুরা
পয়দা হয়নি ভবে

রক্তে যাদের নর্দমা
ওরাই সমাজে ঘৃন্য
সাদা-সিধে সবে মোরা
মানুষ ,মানুষের জন্য ।

২| ২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

ওয়াদুদ খান বলেছেন: আপনার কবিতাও সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.