নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াদুদ খান

ওয়াদুদ খান › বিস্তারিত পোস্টঃ

দর্শক ভয়ে ছুটে, ধর্ষক মজা লুটে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

ভুল করে চোখ যদি পড়ে যায় খবরে
আমন বলে যাই চলে আন্ধার কবরে।
এ-কি হাল হয়ে গেল আমাদের দেশটার?
মেয়েদের লুটে খায় ড্রাইভার, হেল্পার।
ক্ষমতায় নারী তবুও নারীরাই অসহায়
ধর্ষণ বাড়ছেই যত দিন-রাত যায়।
ফেসবুকে হাহাকার তাতে ওরা দমে না
শাহবাগে জমলেও ওরা তবুও থামে না।

দেশ এখন দুইভাগ, একভাগে ধর্ষক
বাকি যারা নিরীহ, তারা সবে দর্শক।
শিশু কি-বা বুড়ো হোক নারী যদি জুটে যায়
বাসে কি-বা মাইক্রোতে ওরা মজা লুটে খায়।
ধর্ষক হাওয়া খায় জেলে কি-বা জামিনে
জনতারে মারে প্যাচ এদেশের আইনে।


এই দ্যাশ, আজ শ্যাষ কোথা গেলে আলো পাই?
মন্দের গন্ধে ভরে গেছে চারপাশ, কোথা গেলে ভালো পাই।



ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
০৩ সেপ্টেম্বর, ২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.