| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলাশ চিত্রী
নিজেকে নিজের মানুষ বলে মনে হয় না, অন্যরা ভাবলেও ভাবতে পারে
কখনো মায়ায়, কখনো ছাঁয়ায়
কেউবা এসে পাশে দাঁড়ায়
কেউ চলে যায় দুর বহুদূর
কাছের মানুষ হয়ে যায় কেউ
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় মনের মতন
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় একান্ত আপন।
কে দেখছে মনের গহীন, কে বুঝছে কাকে
বোঝাপড়ার ফাঁক ফোকরে হতেও পারে সম্পর্ক
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় মনের মতন
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় একান্ত আপন।
নিজের সাথে লুকোচুরি বিষন্নতার বাস
তার চেয়ে ভাল মনের মত একটা উপন্যাস
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় মনের মতন
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় একান্ত আপন।
বন্ধুত্ব নাকি অন্যকিছু কি দেবে তার শিরোনাম
দুজনের মাঝে সংশয় তবু গড়ে ওঠে সর্ম্পক
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় মনের মতন
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় একান্ত আপন।
গোপন ব্যাথায় বোধের উদয় হতেই পাড়ে সর্ম্পক
বয়সের ব্যবধান নয়ত কিছুই মানেনা যুক্তি তর্ক
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় মনের মতন
সম্পর্ক কি জানি কখন হয়ে যায় একান্ত আপন।
২|
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪
বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর ভালো লাগলো
৩|
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা , ছন্দময় দারুন ।
ভালো থাকবেন
৪|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো । ![]()
৫|
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১
পলাশ চিত্রী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯
এহসান সাবির বলেছেন: দারুন।