| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াসিম আজাদ
নিরুত্তাপ চাদরে কোলাহল থাকেনা, থাকে কেবল আঁধার
বর্ণহীন ঘরের নিঃশব্দ চৌকাঠ পেরুলেই হুলুস্থুল জোৎস্না। বোকা পেন্ডুলাম, লিখেছিল তার সুইসাইড নোটে। লিখেছিল দূর্বোধ্য প্রজাপতি আর সপ্তর্ষির শরীরে, তার ইচ্ছে- আকাশ ছুঁবে, আর আনন্দ নেবে প্রথম বৃষ্টিতে ভেঁজার মত। সবুজ মাঠ বন পাহাড় পেরিয়ে জাফলং এর পাথর নদী ছুঁবে আধেক হাঁসি মাখা শিশুর মুখ, নীলাভ আকাশ; আর জলের আর্শিতে নিজের ছায়া। লিখেছিল, অরণ্যের মত ডাল পালা অকৃপন ছড়িয়ে দিবে বুকের ভেতর রৌদ্র অলংকারে জ্বলজ্বল করে জ্বলবে শুধু নিঃশ্বাসের ঘড়ি... দু’হাত ভর্তি বুনো ফুল আর মাছরাঙ্গার গান নিয়ে। … … … … … … নিরুত্তাপ চাদরে কোলাহল থাকেনা, থাকে কেবল আঁধার আর ঠুকরে খাওয়া চার দেয়াল… এভাবে নিঃস্ব হয়েও একা একা থাকা যায়।
©somewhere in net ltd.