নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়েবমাস্টার

ওয়েব মাস্টার

ওয়েব মাস্টার › বিস্তারিত পোস্টঃ

সাগর সারওয়ার ও তাঁর স্ত্রী সাংবাদিক মেহরুন রুনির নৃশংস হত্যাকান্ডের এক বছর পূর্ণ হচ্ছে ১১ ফেব্রুয়ারি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও তাঁর স্ত্রী সাংবাদিক মেহরুন রুনির নৃশংস হত্যাকান্ডের এক বছর পূর্ণ হচ্ছে ১১ ফেব্রুয়ারি।এ উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও মানববন্ধনসহ দিনভর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে মাছরাঙা টেলিভিশনের।



সাগর সারওয়ার ও মেহরুন রুনির মৃত্যুতে শোক প্রকাশ করে লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ।



‘দৃষ্টির বাইরে রয়ে গেছে খুনী/ কবরে ঘুমিয়ে আছে সাগর রুনি/ কেঁদে কেঁদে ওঠে ছোট মেঘ/ জেগে ওঠো জাতির বিবেক’ -এমন কথামালায় গানটি লিখেছেন কবির বকুল। সুর করেছেন শিহাব রিপন। ১১ ফেব্রুয়ারি সারাদিন গানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।



ওইদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে উপস্থিত থাকবেন মাছরাঙ্গা টেলিভিশনের সকল কর্মকর্তা-কর্মচারী। মাছরাঙায় সরাসরি সম্প্রচারিত হবে এ কর্মসূচি। রাত ১১ টায় মাছরাঙা প্রচার করবে দেবাশীষ শর্মা বাপ্পীর প্রযোজনায় বিশেষ প্রামাণ্যচিত্র ‘মেঘের শূন্য বাড়ি’।



সাগর-রুনির আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের হত্যাকারীর বিচারের দাবিতে ওই কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

মিত্রাক্ষর বলেছেন: ব্লগারা এই বিষয়ে উদাসীন কেন বুঝতে পারলাম না। প্রজন্মচত্বরের আন্দোলনে এই বিষয়টিও বিবেচনায় আনা উচিত।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: গানটি প্রথম অন-এয়ার হবে আজ সকাল ০৬টা ৫০ মিনিট ৩ সেকেন্ডে। কান্না পাচ্ছিলো রিভিউয়ের সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.