| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহারাজের আর্তনাদ
মিউজিক ইজ মাই সোউল , মাই সোউল ইজ মাই মিউজিক
কেমন আছেন বন্ধুরা?? আশা করি ভালোই আছেন।আমরা সব সময়েই ভালো থাকি।
আজই এই মাত্র ব্লগে আমার প্রথম একাউন্টটি ওপেন করলাম।কিছু তো লেখা প্রয়োজন।তাই আমার সব চাইতে ভালো লাগার এবং ভালোবাসার ব্যান্ড ওয়ারফেজকে নিয়েই লিখছি।
ভুল ত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন।
ওয়ারফেজ বাংলাদেশের একটি হার্ড রক , মেটাল ব্যান্ড। ১৯৮৪ সালের ৫ই জুন ওয়ারফেজ দলটি গঠিত হয়। ১৯৯১ সালে 'ওয়ারফেজ' নামক অ্যালবামের মাধ্যমে ব্যান্ডটির যাত্রা শুরু। এই অ্যালবামটি প্রথমে ঠিক সেই পরিমাণে জনপ্রিয়তা না পেলেও বাংলার মাটিতে নতুন এক সংগীতের ধারার আগমনী বার্তা দেয়।
সময়ের সাথে সাথে এর লাইন আপ এ ব্যাপক পরিবর্তন এসেছে। প্রথম লাইন আপের অধিকাংশ সদস্য সেইন্ট জোসেফ হাই স্কুলের ছাত্র ছিলেন।
অনেক ভাঙ্গা চোরা ভাগাভাগির পর ফাইনালি প্রথম এ্যালবাম তৈরি করার জন্য মোটামুটি একটি লাইন-আপ দাঁড়িয়ে যায়।
বেজ ছেরে লীড গীটারে আসেন কিং অফ গিটার সোলো ইব্রাহীম আহমেদ কমল ওরফে গীটারম্যান।
বেজে এসে যোগ দেন মায়াবী কন্ঠের অধিকারী বাবনা করিম।
গীটার এবং কীবোর্ডের আরেক জাদুকর রাসেল আলী যোগ দেন আর তার সাথে আসেন দ্যা কিং অফ হাই পীচ ভোকাল সানজয়।
ড্রামসে আসেন টিপু যিনি আজো পর্যন্ত সন্তান সম স্নেহে ব্যান্ডকে বাচিয়ে রেখেছেন নিজ ভালোবাসায়।
এবারে প্রথম এ্যালবামের পালা.।.।.।
সেলফ টাইটেলে প্রথম এ্যালবাম আসে ১৯৯১ সালে।
যেই এ্যালবামে সানজয়ের কন্ঠে জনপ্রিয়তা পায় বসে আছি একা, একটি ছেলে,কৈশোর ,আশা, স্বাধিকার। বাবনার কন্ঠে বৃষ্টি নেমেছে,
ইন ঢাকা ব্যান্ডের তুষারের গাওয়া বিচ্ছিন্ন আবেগ।
বিশেষ করে বসে আছি একা গানটির ব্যাপারে বলতে গেলে এক কথায় বলে বুঝানো সম্ভব নয়, সৃষ্টির পরে আজ ৩০ বছর ধরে মাতিয়ে চলেছে দর্শকদের।
কিন্তু বিধি বাম, এতো কষ্টের পরে সৃষ্টি করা এ্যালবাম খুব ভালো হলেও বাজারে তেমন একটা সারা ফেলতে পারলো না।
সবার ই মনটা কেমন ভেঙ্গে গেলো।
রাসেল আলী, কমল,বাবনা সবাই চলে গেলো দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য।
এর ঠিক তিন বছর পর টিপুর একক প্রচেষ্টায় আবার সবাইকে একসাথে করে কাজ শুরু করা হয় দ্বিতীয় এ্যালবামের।
যার নামটি ছিলো "অবাক ভালোবাসা"।
এই এ্যালবামে অনেক গুলো গান থাকলেও শুধু এই টাইটেল ট্র্যাকটি ই দরকার ছিলো।
রাসেল আলীর রুপকথার মতো কীবোর্ড প্লেইং, বাবনার সেই মায়াবী কণ্ঠস্বর মাতিয়ে দিলো পুরো বাংলাদেশকে।
এর সাথে এই এ্যালবামের নির্বাসন , বন্দী নিয়তি , যখন ,নীল স্বপন , কেউ নেই একা, অন্য ভুবন গান গুলোও অসাধারণ সারা ফেলে দেয়।
এই এ্যালবামের সুপার হিট হওার পর তাদের প্রথম এ্যালবামটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।
(চলবে......।)
©somewhere in net ltd.