| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধ্বংসমানব
আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই। পড়ে দেখুন, মনে চাইলে মন্তব্যও রেখে যেতে পারেন। এই ব্লগে প্রকাশিত সকল লেখার সর্বস্বত্ত এবং সর্বদায় আমার, যদি না অন্যথা উল্লেখ থাকে। প্রয়োজনে ইমেইল করতে পারেন। আমার ই-মেইল: [email protected]
বিস্ময়ের কালো মেঘে মনন ছেয়ে যাওয়ার এক ঘন্টা পর,
দোতলার খোলা জান্লা গলে ধোঁয়ার মতো চাঁদের কিরণ,
এবং মুচকি হেসে মেনে নেয়া সব প্রথা, পাথরের মতো
ঝরণার পথে বাঁধ দেয় কর্তব্য মাথায় করে নিয়ে।
একফোঁটা গোপনীয় জল, বদলে দিতে চায় অতীতের পাতা
সবুজ থেকে ক্রমে তারা সোনালী ধূসর অথবা হলদেটে
ফিকে হয়ে মিলিয়ে যায় স্মৃতির কুয়াশায়।
একপাক ঘুরে আসে মেরুরজ্জু বেঁয়ে, বিদ্যুৎ!
চাঁদ ওঠে পশ্চিম দেয়ালের গল্প-বলা একমাত্র সত্যবাদী
লাজুক অকর্মন্য ধেড়েটার ঘাড়ে; চাঁদ এতো জায়গা রেখে
ওখানেই ওঠে কেনো?
রাগ, কষ্ট, চুল, ঘুম, স্বপ্ন, চুল, সময়, সময়, সময়...
ছাদের জলে নোংরা যত গল্প, ভুল করে তারই একটা
পড়ে ফেলা; তারপর যখন কথাবলার কেউ ছিলো না-
তখন আরও একটা। ছাদের জলের সাথে মেলে না
অনেক কিছুই, তবুও, সময়- সময়কে অগ্রাহ্য করে কে!
একাকীত্ব ফুল ফোঁটায়, আল্পনা আঁকায়, গানের কথা লেখায়,
একাকী সময় গন্ধ শেখায়, একাকী সময় বলে কার কাছে কি
পাওয়া যাবে! চাঁদ যে দিন ওঠে না- ধরে নাও সেদিন একটাও
গানের সুর কথা পায়নি, সে দিন সময় কাটে নি। সময় সেদিন
পালিয়ে গিয়েছে প্রাত্যহিক দ্বায়িত্ব কাঁধে করে নিয়ে!
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
ধ্বংসমানব বলেছেন: রাজকন্যা বেঁচে থাকতে সুন্দর, মৃত্যুর পর আরও সুন্দর!
২|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
নেক্সাস বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতা। আপনার প্রাপ্য +++ দিলাম
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
ধ্বংসমানব বলেছেন: অনেক ধন্যবাদ, নেক্সাস!
৩|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
মিঠেল রোদ বলেছেন: একাকীত্ব ফুল ফোঁটায়, আল্পনা আঁকায়, গানের কথা লেখায়,
একাকী সময় গন্ধ শেখায়, একাকী সময় বলে কার কাছে কি
পাওয়া যাবে!
অনেক ভাল লাগা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
ধ্বংসমানব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ!
৪|
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
অবুজ সাথী বলেছেন: দারুন মুগ্ধ হলাম! আপনি আমার আনকোরা পোস্ট দেখেছেন সেই ধন্যবাদটা এখানেও দিয়ে গেলাম।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ধ্বংসমানব বলেছেন:
আপনাকেও অযুত ধন্যবাদ!
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
আরজু পনি বলেছেন:
একাকীত্ব মাঝে মাঝে অনেক বেশিই নিজেকে নিয়ে ভাবতে শেখায়....
আপনার লেখাগুলো পড়ে মাঝে মাঝে ডুবে যাই....
অনেক দারুন!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
ধ্বংসমানব বলেছেন: ধন্যবাদ অনেক অনেক!
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: সুন্দর +