নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ধ্বংসমানব বলছি

আমার ভেঙে যাওয়া টুকরোগুলো কুড়িয়ে আবার তৈরী করছি কাউকে, চেনা এবং অচেনায়।

ধ্বংসমানব

আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই। পড়ে দেখুন, মনে চাইলে মন্তব্যও রেখে যেতে পারেন। এই ব্লগে প্রকাশিত সকল লেখার সর্বস্বত্ত এবং সর্বদায় আমার, যদি না অন্যথা উল্লেখ থাকে। প্রয়োজনে ইমেইল করতে পারেন। আমার ই-মেইল: [email protected]

ধ্বংসমানব › বিস্তারিত পোস্টঃ

চিরদিনের সাতদিন

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

মরে তো যাবই তুই আমি, সাদা ফুল ঝরে যাবে,

কাঁসার থালার হঠাৎ সোনালী ঝঙ্কারও নিবে যাবে-

উলুধ্বণি শুধু শাঁখা আর সিঁদুরের সাথে স্মৃতি হয়ে

একটা সমস্ত অস্তিত্ত দোলানো শব্দহীন ঝড় বয়ে

যাবে।

স্মৃতি হয়ে, একটা মুহুর্তের ছবি আঁকা হবে

সময়ের অদৃশ্য দেয়ালে।

আমাদের আশির্বাদে, বয়সের অমোঘ খেয়ালে।



সাতদিন কেটে যাবে, ঋতু গুলো নতুন নাটকে

প্রতি অঙ্কে অভিনয় করাবে তুহাকে...

চিরদিন ঘুরে ফের সাতদিন আসবে নতুন;

দুহাতে ঠেকিয়ে রাখিস সে আলোকে,

একমুঠো ভালবাসা, এক আকাশ প্রেম-

চিলোকোঠায় শালিকের হৃদয়ের বাসা,

পালকে অলোকে ঢেকে দিয়ে দিস ভাষা

যতটুকু সে আকাশ চায়!



সাতদিন ঘুরে ফের চিরদিন ধূসর হয়ে যাবে

আমরা সবাই মরে যাবো, বয়সের একান্ত অভাবে।

দুহাতে ঠেকিয়ে রাখিস সে আলোকে

যে আলো চিলেকোঠায় শালিকের হৃদয়ের ঘরে

নিজেদের ভাষা যাকে দিয়ে যাবি

সাতদিন চিরদিন করে।



এক ছোট ভাইয়ের বিয়েতে উৎসর্গ করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

সরদার হারুন বলেছেন: ভাল হয়েছে । ++++++++++++++++++++

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

ধ্বংসমানব বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.