নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ধ্বংসমানব বলছি

আমার ভেঙে যাওয়া টুকরোগুলো কুড়িয়ে আবার তৈরী করছি কাউকে, চেনা এবং অচেনায়।

ধ্বংসমানব

আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই। পড়ে দেখুন, মনে চাইলে মন্তব্যও রেখে যেতে পারেন। এই ব্লগে প্রকাশিত সকল লেখার সর্বস্বত্ত এবং সর্বদায় আমার, যদি না অন্যথা উল্লেখ থাকে। প্রয়োজনে ইমেইল করতে পারেন। আমার ই-মেইল: [email protected]

ধ্বংসমানব › বিস্তারিত পোস্টঃ

সন্দেহ

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩





আমার পাশবিক

যতই আগুনে ঢাকি, শরতে পোড়াই

উঠে আসে ঠিক।



উঠে আসে নিরীহ সন্ধ্যায়

উঠে আসে দুই হাত বেয়ে,

ঘড়ি বেয়ে সময় সাপের মতো

নিশ্চল নির্বিকার কালো

কেন আমি হতে চাই তার চেয়ে ভালো?



আমার ভেতরে

সন্দেহ আনন্দে জাগে,

ভুল ভালবাসা জাগে,

অন্যের দিকে মুখ তুলে

যেতে চাই ভুলে

অন্য কারো মুখ

তুলে নিতে চাই বিষ-বিস্বাদ-চুমুক!



এক ফোঁটা প্রেম

আর অনেক আঁধার

ঘিরে থাকে সন্দেহের

আকাশ আমার।



ভুল হয়

আমার সবগুলো আকাশের মেঘ

নীল নয় কালো নয়

নয় তারা সোনালী আবেগ।



আমার নিজস্ব আঁধার:

এক তীর, বুলেভার্দ মরুভূমি-

মৃত্যুর শীতল আঁচড়,

বৃষ্টিতে ভেজা পথ, না কেনা গোলাপ,

ঘুনেধরা কবি মন, একরাশ পাপ।



একা পথ হাঁটি,

ছুঁয়ে যায় কেউ এসে, হঠাৎ যখন

হয়তো এখনও প্রাণ পাঁজরের গহ্বরে

আমার, নি:শব্দ কাপন।

টের পেয়ে কেঁপে উঠি।

প্রতিদানে তার

আমার সন্দেহ হয়

সত্যিই কিছু নেই আমার দেবার।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২১

নস্টালজিক বলেছেন: সন্দেহ সুন্দর!

ভালো লাগছিলো পড়তে।

শুভেচ্ছা নিরন্তর!

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

ধ্বংসমানব বলেছেন: আপনাকেও ধন্যবাদ, কোথাও ছন্দপতন হলো বুঝি?

২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

আরজু পনি বলেছেন:

একা পথ হাঁটি,
ছুঁয়ে যায় কেউ এসে, হঠাৎ যখন
হয়তো এখনও প্রাণ পাঁজরের গহ্বরে
আমার, নি:শব্দ কাপন।

অনেক সুন্দর!

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

ধ্বংসমানব বলেছেন: :#>

৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

হাবিব কবি বলেছেন: কিছুটা পরাবাস্তব..

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

ধ্বংসমানব বলেছেন: অবশ্যই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.