| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধ্বংসমানব
আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই। পড়ে দেখুন, মনে চাইলে মন্তব্যও রেখে যেতে পারেন। এই ব্লগে প্রকাশিত সকল লেখার সর্বস্বত্ত এবং সর্বদায় আমার, যদি না অন্যথা উল্লেখ থাকে। প্রয়োজনে ইমেইল করতে পারেন। আমার ই-মেইল: [email protected]
প্রিয় ব্লগসাইটের নিয়ন্ত্রকবৃন্দ,
দয়াকরে ব্লাকআউটে যাবেননা। সরকার বাংলা ব্লগের স্বাধীনতা হরণ করছে, শুধুমাত্র বিরুদ্ধমত প্রকাশের জন্য ব্লগারদের রিমান্ডে নিচ্ছে, এই মুহুর্তে নিজেরাই নিজেদের বন্ধ করে দিলে সরকারের সিদ্ধান্তের পক্ষেই যাওয়া হয়। এটা প্রতিবাদ হয় না।
আমার ব্লগের অ্যাডমিন সুশান্ত দাশগুপ্ত তাঁর স্ট্যাটাসে যুক্তি দেখিয়েছেন, ব্লাক আউটে গিয়ে সরকারকে মেসেজ দেয়া হবে যে ব্লগারদের কাছ থেকে সরকার যে 'সাপোর্ট' পেয়েছে সেটা কেমন গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দেয়া। সত্যি বলতে, আমার কাছে মনে হয় না সরকার ব্লগারদের কাছ থেকে বিশেষ কোনও 'সাপোর্ট' পেয়েছে। যদি পেতো তাহলে সুব্রত নিশ্চয়ই আজ রিমান্ডে থাকতো না। তাছাড়া পেলো সাপোর্ট, সেটা পেয়েও কৃতঘ্নের মতো ব্লগারদের এক্সপেন্ডেবল হিসেবে হেফাজতের মনতুষ্টিতে যথেচ্ছা ব্যবহার করা কি সেই সাপোর্টের প্রাপ্তি?
আমি কোনওভাবেই ব্লগ ব্লাকআউট সাপোর্ট করি না। ব্লগাররা মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানিয়েছে এটা খুবই সত্যি, সেটা কি সরকারের আগ্রহে নাকি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর আগ্রহে? নাকি নিজের বিবেকের তাড়না থেকে? সেটার অভাব সরকার বুঝবে কোনওদিন?
ঐ আশা করার কোনও যৌক্তিক ভিত্তি নেই। যখন ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আগে হেফাজতের সাথে বৈঠক করে (যারা 'হ্যাপেন টু বি' ব্লগ পড়ে না), তখন কিভাবে সরকার ব্লগের অনুপস্থিতি অনুভব করবে?
এই ব্লাক আউট কর্মসূচীর বিরুদ্ধে আমি। এটা অপ্রয়োজনীয়, এটা প্রতিবাদ নয়। প্রতিবাদ করতে হলে ব্লগে আরও গলা ছেড়ে লেখা হোক। ব্লগাররা দরকারে রাস্তায় নেমে আসুক। যেখানে ব্লগেই আমাদের স্বাধীনতার প্রকাশ সেখানে ঐ যায়গাটা বন্ধ করে প্রতিবাদ হতে পারে না।
মুখ খোলা রাখার অধিকার আদায়ের কর্মসূচী হিসেবে মুখ বন্ধ রেখে প্রতিবাদ করতে চাই না, চিৎকার করে প্রতিবাদ করতে চাই। প্রতিবাদ করতে হলে এমন কিছু করতে হবে যেনো সেটা একটা কড়া বক্তব্য উপস্থাপন করে তাই না? ব্লগ-সাইট গুলো অফ করে রেখে যে 'কড়া বক্তব্য' উপস্থাপন করা হবে, তাতে সরকার আর হেফাজত মুচকি মুচকি হাসবে। কাঁধ চাপড়েও দিতে পারে।
বিনীত,
আরন্যক নীলকণ্ঠ![]()
(পূর্বে ফেসবুকে প্রকাশিত)
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
ধ্বংসমানব বলেছেন: ব্লগ চালু রাখলেই আপনি পোস্ট/মন্তব্য করতে পারবেন, না থাকলে কোনও দূর্বাঘাসও ছিঁড়তে পারবেন না।
তো একটা ব্লগ যখন খোলা আছে, আপনি চাইলেই ব্লগের উপর নেমে আসা খড়্গের বিরোধিতা করতে পারবেন।
শুধুমাত্র, যদি আপনি করতে চান!
২|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০
বিডি আইডল বলেছেন: ব্লাক আউটের পিছনে প্রতিবাদের সুরের চেয়ে ভয়ের সুরটাই বেশি।
ব্লগ বন্ধ করা সমর্থন করি না। এটা প্রতিবাদ হতে পারে না। একটা ব্লগ সাইট চলবে কি না বন্ধ থাকবে এই সিদ্ধান্ত ব্লগের এডমিন নিতে পারে না।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ধ্বংসমানব বলেছেন: এডমিন নিতে পারে এবং নিচ্ছেই। ব্লগের এডমিন কি কি করতে পারে সেটা তো ফিফার লেটেস্ট স্টিকি হওয়া পোস্টেই আমরা দেখেছি।
তাছাড়া, যারা ব্লগ অফ রেখেছে তারা কিন্তু ফেসবুকে ঠিকই বলার চেষ্টা করে যাচ্ছে যে কেনো অফ রেখেছে, কি হবে ইত্যাদি।
আমি কিন্তু কোনও যুক্তি যুক্ত কথা এখনও দেখিনি ব্লগ অফ রাখার পক্ষে।
৩|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩
রুমি চৌধুরী বলেছেন: আশা করি দেরিতে হলেও সরকার বুঝতে পারবে ...........এদের প্রয়োজনীয়তা
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ধ্বংসমানব বলেছেন: সরকার বোঝে, তবে সেটা যতটা প্রয়োজনীয়তা তার চেয়ে অপ্রয়োজনীয়তাই বেশি।
সরকার ইচ্ছে করলেই প্রিন্ট মিডিয়া কন্ট্রোল করতে পারে এবং করেও। কিন্তু ব্লগ কন্ট্রোল করা এতো সহজ না।
৪|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
তোমোদাচি বলেছেন: চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার সিদ্ধান্ত হাস্যকর!!
ব্লগ বন্ধ করে প্রতিবাদ সমর্থন করি না!!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ধ্বংসমানব বলেছেন: "চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার সিদ্ধান্ত হাস্যকর!"
একেবারে সঠিক বাগধারা!
৫|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
নায়করাজ বলেছেন: ব্লাক আউট সমর্থন করি না।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
ধ্বংসমানব বলেছেন: ব্লাকআউট সমর্থনযোগ্য প্রতিবাদ নয়। কণ্ঠরোধ করে কণ্ঠরোধের প্রতিবাদ হয় না।
৬|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শিপু ভাই বলেছেন: ব্লাক আউট সমর্থন করি না।
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২
ধ্বংসমানব বলেছেন: হ্যাঁ, আন্দোলনের মাধ্যম বন্ধ হোক এটা আমরা কেউই চাই না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
বাউল! বলেছেন: প্রতিবাদ জানানোর জন্য ব্ল্যাক আউট ঠিকই আছে। বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ প্ল্যাটফর্ম সামুতো অনলাইনেই আছে। এই অনলাইনে থেকে কোন প্রতিবাদটা করা হচ্ছে?