| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সম্ভব। অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এই প্রজন্ম চত্বর প্লাটফর্মের। রাজনৈতিক অপসংস্কৃতির চিরায়ত ধারার ইতি টানা জরুরী। এই তথ্য প্রযুক্তির যুগে মানুষ
যে আর সব কিছু মেনে নেবে না তারই প্রমান এই প্ল্যাটফর্ম। অনলাইন একটিভিসটদের এই আন্দোলন আজ গনজোয়ারে পরিণত। আমরা চাই এটাই হোক সূচনা।
আর থেমে থাকা নয়। বিচার হোক একে একে সব কালপ্রিটদের, এমনকি সরকার দলীয়দের সহ। উঠে আসুক রামুর প্রসঙ্গ, বিচার হোক বিশ্বজিৎ খুনীদের,
সাংবাদিক দম্পতি খুনীদের। পরিবর্তন হোক সামগ্রিক অনিয়মের। প্রতিটা বিষয়ে ব্লগাররা হোক সোচ্চার, স্বচ্ছ হোক গনতান্ত্রিক পদ্ধতি, অনলাইনে জাতির
সামনে প্রকাশ হোক যাবতীয় তথ্য। চালু হোক পাবলিক রেটিং পদ্ধতি, সবকিছুতেই। অনলাইনে দেশ গড়ার আইডিয়া জেনারেটিং প্লাটফর্ম তৈরি হোক এবং
সবাই তাতে মতামত দিক। তারপর দেখি উন্নয়ন হবেনা কততে। ৭১ যদি স্বাধীনতার হয়ে থাকে তবে ২০১৩ হোক দেশ গরার প্রত্যয়। প্রতিটি দুর্যোগে, প্রতিটি
সমস্যায়, প্রতিটি সংকটে জেগে উঠুক ৭১ এর চেতনা। তবেই অতিক্রম করা যাবে সকল বাধা। কি, ছেলেমানুষি মনে হচ্ছে? এইসব ছেলেমানুষি ছেলেমানুষি আর
বলবেন না, এবার বুড়ো শয়তানরা বুঝবে ছেলেমানুষি কি জিনিস।
গোঁড়ামি থেকে বেরিয়ে আসুন। সকল খারাপের প্রতি আপনার মতামত তুলে ধরুন যুক্তি দিয়ে। যুক্তি ভালো হলে মানুষ গ্রহন করবে। আর রাজনীতিবিদরা প্লিজ
মিথ্যা, দুর্নীতি, চাটুকারিতা বাদ দিন। মনে রাখবেন, আপনার সব কর্মকাণ্ড নিয়ে অনলাইনে আলোচনা হয়। আপনি স্বচ্ছ থাকুন, আমরা আপনার সাথে আছি।
আবেগ, ভালবাসা, দেশপ্রেম মানুষের শক্তি যোগায়। আসুন সকলে এই শক্তিতে বলীয়ান হই আর ৭১ এর চেতনা বেঁচে থাক যতদিন বাংলাদেশ আছে.......!
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: পরিবর্তন আসবেই।