নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। এটাই আমার বড় পরিচয়।

জিয়াউল আলম ফারুকী

জিয়াউল আলম ফারুকী › বিস্তারিত পোস্টঃ

বাসন্তী বিধূ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬


এক মাঘে কাটে না শীত
যায় কত মাঘ
এক ফাগুনে ফোটে না ফুল...

ভালবাসায় বল কোথায় ভুল।।

শিমুল ডালে রক্ত ঝড়ে
বাজাই বাঁশি আসবে বলে
কাছে আয় প্রিয়তা
পড়াই ফুলের দুল।

এক ফাগুনে ফোটে না ফুল...

ভালবাসায় বল কোথায় ভুল।।

তিস্তার স্রত আজ
থেমে গেছে
সময় তবু থামে না রে
পাই না কোন কূল।

এক ফাগুনে ফোটে না ফুল...

ভালবাসায় বল কোথায় ভুল।।

পিচ ঢালা পথ ব্যাস্ত চলন
বসে ভাবে ক্ষ্যাপা মদন
অাসবে কি প্রাণ প্রিয়তা
খোপা রাঙ্গা ফুল।
এক ফাগুনে ফোটে না ফুল...

ভালবাসায় বল কোথায় ভুল।।

স্তবদ্ধ ওলি,বোবা কোকিল
এলো দ্যাখ সফেদ কফিন
নতুন নিশি নামিয়ে এলো
তোর এলো চুল।
এক ফাগুনে ফোটে না ফুল...

ভালবাসায় বল কোথায় ভুল।।

ঘড়ের ভেতর বান্ধিয়া ঘড়
কি করে অনাড়ি কারিগর
মাথার ওপর বালিশ চাপা
কেন্দে যে ব্যাকুল।

এক ফাগুনে ফোটে না ফুল...

ভালবাসায় বল কোথায় ভুল।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: ভালবাসায় বল কোথায় ভুল।

না, ভালবাসায় কোন ভুল নেই। খুব ভাল লাগল কবিতা।
++++

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

আমি মিন্টু বলেছেন: অসাধারণ লিখেছেন ভালো লাগল কাব্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.