নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেজবাহ রনি

আমি অতি সাধারন তোমার তুলনায়

অন্তসার শুন্য

অদ্ভুত সব চিন্তা করতে ভালবাসি ৷

অন্তসার শুন্য › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় বার

২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৭

বাসে করে যাচ্ছিলাম সিলেট। বরাবরের মতই বাসের প্রথম সারির সিটে বসলাম। এইটা আমার একটা অভ্যাস বলতে পারেন। সামনের সিটে বসার অনেক গুলো কারনের মধ্যে বিশেষ যা তা হল রাস্তার ভিউটা ভালো ভাবে দেখা যায় তাছাড়া বাসের ঝাকুনিটা কম লাগে। সেদিনও বাসে বসে কানে হেডফোনটা লাগিয়ে গান শুনছিলাম। কিছুক্ষন পর বাসটা থামল কোনো একটা জায়গায়। গান শুনার কারনে ততটা খেয়াল করিনি। আমার সিট টা ছিল দুই নাম্বার । চশমাওলা একজন ভদ্র লোক উঠলেন বুজতে পারলাম। বয়স ষাট এর কাছাকাছি হবে অনুমানিক । আমার কাদে ধাক্কা দিয়ে কি যেন বললেন শুনতে পাইনি। হেডফোনটা সরিয়ে জিজ্ঞেস করলাম কি সমস্যা ? লোকটি যা বলল তাতে আমি ভীষণ বিরক্ত হলাম। বয়স্ক মানুষ ভেবে কি আর করা উনার বার নাম্বার সিট এর টিকেটটা নিয়ে উনার সিটে আমি বসলাম । আর উনি বসলেন আমার সিটে । হেডফোন টা কানে লাগিয়ে আবার গান শুনায় বিজি হয়ে গেলাম । কখন ঘুম চলে আসে বুজতে পারি নি। কিছুক্ষন পর বড়ধরনের একটা আওয়াজে ঘুম ভাঙ্গে। আদৌ ঘুম ভেঙ্গেছিল কিনা জানি না। ভীষণ কষ্ট হচ্ছিল। নড়াছড়া করতে পারছিলাম। সকল শক্তি দিয়ে এতোটুকু বুজতে পারলাম যে বাস টি উলটে আছে । আমার পা টা সিটে আর মাথাটা বাসের যাত্রী চলাচল এর জন্য যে জায়গাটা সেখানে । মানুষের হৈচৈ আর চিৎকার এ বুজতে পারলাম না আসলে কি হয়েছে আমার । খেয়াল করলাম আমার নীল টি-শার্ট কাল বর্ণের হয়ে গেছে । কান আর মাথা থেকে অনেক রক্ত পরছে । এই রকম একটা অনুভূতি হচ্ছিল যে আমি জীবিত নাকি মৃত বুজতে পারছিলাম না । কেউ বাচাতে ও আসছে না।

একটা সময় নিজেকে আবিস্কার করলাম একটা হাসপাতালে। অতিরিক্ত রক্তক্ষরনে জ্ঞ্যান হারিয়ে পেলেছিলাম । জানতে পারলাম আমাদের বাসটা একটা টার্নিং এ নিয়ন্ত্রন হারিয়ে পেলেছিল । বাসের প্রায় সব যাত্রীই জীবিত আছেন শুধু মাত্র দুই নাম্বার সিটের যাত্রি ছাড়া। ছয় দিন পর হাসপাতাল থেকে ছাড়া পাই।

আজ দু বছর পরেও বাসে করে কোথাও গেলে মনে পড়ে কেন আমি আজও জীবিত ? ঐ লোকটিই বা কে ছিলেন ? আমিই বা কেন উনার সাথে সিট বদলালাম আর কেনই বা শুধু ঐ সিটের মানুষটির জন্য আমি বেছে গেলাম?

উনি হিন্দু কি মুসলমান আমি জানি না । সৃষ্টিকর্তা সবার একজনই । ধর্মভেদে সৃষ্টিকর্তার ভিন্ন নাম। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পরকালে যেন উনি শান্তিতে থাকেন। জানিনা সৃষ্টিকর্তা কি জন্য আমায় বাচিয়ে রেখেছেন । দ্বিতীয় বারের মত জিবনের স্বাদ পেলাম। অবশ্যই ভালো কিছু নিয়েই সৃষ্টিকর্তার কাছে হাজির হব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.