| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন একা লাগবে খুব......
খুজতে যেও মেঘ আর আকাশের দূরত্ব কিংবা , গান শুনো বৃষ্টির !
যখন একা লাগবে খুব......
বারান্দায় গ্রিল দরে দাড়িয়ে থাকা পাশের বাসার মেয়েটার দিকে তাকিয়ে থেকো কিংবা , মুক্ত করে দিও পুষা ময়নাটাকে !
যখন একা লাগবে খুব......
শুনতে পার চির চেনা বেস্ত পথে গাড়ির আওয়াজ কিংবা , গুন গুন করে গাইতে পার অশুদ্ধ গানে দুই একটা লাইন !
যখন একা লাগবে খুব......
ঝূলন্ত সূর্যের দিকে তাকিয়ে কোনো নদীর পাশ ধরে হাটতে পারো বিকেল বেলা কিংবা , মুগ্ধ হয়ে দেখতে পার লাল আসমানটাকে !
যখন একা লাগবে খুব......
মাঝ রাতে নিরব আধার কিংবা ,তারার মত জলে থাকা জোনাক দেখে বিমহিত হতে পার !
যখন একা লাগবে খুব...
সুনসান রাতের রাজপথ ধরে হাটতে পার কিছুটা পথ কিংবা ,হারাতে পার প্রিয় মানুষটার কল্পনায় !
যখন একা লাগবে খুব ...
চোখ বন্ধ করে সঙ্গি করে নিতে পার স্বপ্ন কিংবা, দু চোখের আধার !!! ।
©somewhere in net ltd.