| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
২|
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১
তুমি কি আমার হবে ? বলেছেন: এরকম রাষ্ট্র নায়ক আমাদের জীবনে আর আসবে না।
৩|
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৭
তুমি কি আমার হবে ? বলেছেন: জাতি হিসেবে আমাদের খুবই দুর্ভাগ্য।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৯
াহো বলেছেন:
শেখ মুজিব মৃত্যুর 10 দিন পরে, বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন ইউএসএ শেখ মুজিবের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে.পুরো বাংলা পড়ুন. লিঙ্ক শেষে.
http://www.sachalayatan.com/hasan_murshed/7973
মুজিব।। স্থপতির মৃত্যু ---টাইম সাময়িকী USA
আগষ্ট ২৫,১৯৭৫
নিহত মুজিবের ব্যক্তিত্ব ছিলো অত্যন্ত আকর্ষনীয় ও জাদুকরী ।তার প্রানচাঞ্চল্য উদ্যমী করে তোলতো সবাইকে । তার আবেগময় ভাষনে লক্ষ লক্ষ জনতা উদ্বেলিত হতো ।
একজন বিশ্লেষক বলেনঃ
'আমি গান্ধী,জিন্নাহ,ও নেহেরুর রাজনীতি এবং জনসম্পৃক্ততা দেখেছি । কিন্তু মুজিব লক্ষ লক্ষ মানুষের মাঝে যে প্রেরনা জাগিয়ে তুলতে পারতেন, তার কোন তুলনা হয়না । তার আকর্ষনীয় ব্যক্তিত্ব ও প্রভাবিত করার ক্ষমতা, তা অন্য কোনো নেতার কখনোই ছিলোনা '
বৃটিশ বিরোধী আন্দোলনের কর্মী হিসাবে মুজিব যখন প্রথম কারাবন্দী হন , তখন তিনি সপ্তম শ্রেনীর ছাত্র । এরপর বিভিন্ন মেয়াদে বৃটিশ ও পাকিস্তানের কারাগারে তার কেটেছে অন্ততঃ দশ বছর । মজা করে তাই বলতেন : কারাগার তো আমার দ্বিতীয় বাড়ি ।
১৯৪৯ এ তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং ১৯৭০ এ পাকিস্তানে প্রথম সাধারন নির্বাচনে দলের জন্য নিরংকুশ বিজয় ছিনিয়ে আনেন । সংবিধান অনুযায়ী তার সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা । কিন্তু ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানীরা নির্বাচনের রায়কে অগ্রাহ্য করে । ফলে খুব দ্রুত পাকিস্তানের দু অংশের সম্পর্কের অবনতি ঘটে ।
এ সময় মুজিব পশ্চিম পাকিস্তানীদের উদ্দেশ্যে বলেনঃ 'তোমাদের হাতে অস্ত্র আছে, তোমরা আমাকে হত্যা করতে পারো । কিন্তু সাড়ে সাতকোটি বাংগালীর স্বাধীনতা তোমরা আটকে রাখতে পারবেনা' ।
এরপর সামরিক একনায়ক ইয়াহিয়া খান তাকে বন্দী করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানের কারাগারে । আর পুর্ব পাকিস্তানে শুরু হয় সামরিক আগ্রাসন । পাকিস্তান সেনাবাহিনী হত্যা করে ৩০ লক্ষ বাংগালী, এক কোটি শরনার্থী হয়ে আশ্রয় নেয় ভারতে । পরে ভারত বাংলাদেশের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়লে ৯ মাসের মাথায় বাংলাদেশ স্বাধীন হয় । পরাজিত পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তনে ইয়াহিয়া খান গৃহবন্দী হন আর শেখ মুজিব মুক্ত হয়ে ফিরে আসেন সদ্য স্বাধীন বাংলাদেশে ।
৭২এর জানুয়ারী'র প্রথম সপ্তাহে মুজিব ফিরে এলে দেশবাসী এক অনন্য সম্বর্ধনার মাধ্যমে তাকে বরন করে নেয় । ইতিহাসে এর আগে আর বোধ হয় কোন নেতা এতো বিশাল সম্বর্ধনায় সিক্ত হননি । সম্বর্ধনার সাথে সাথে মুজিব এমন এক রাষ্ট্রের দায়িত্ব পান, যে রাষ্ট্রের কেবল একটা কাঠামোই অবশিষ্ট ছিলো, এর বেশী আর কিছু নয় । পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি,সবচেয়ে ঘনবসতিপুর্ন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ।
প্রশাসন বলে কিছু নেই, শিল্পকারখানা গুলো ধ্বংস হয়ে গেছে ,সমুদ্র ও বিমান বন্দর গুলো ব্যবহার অনুপযোগী, রেললাইন উপড়ে গেছে, দেশপ্রেমিক বুদ্ধিজীবি ও দক্ষ পেশাজীবিদের প্রায় সকলে নিহত ।
অর্থনীতির তলানী বলতে যা কিছু ছিল তাও '৭৩ এর খরা ও '৭৪ বন্যায় শেষ হয়ে যায় ।