| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেদিন মিছিলে যাইনি,
ঝাঝালো স্লোগানে বাতাস উত্তপ্ত করিনি
শুনেছি, শুধু শুনেছি,
লোকমুখে, ইতিহাসের পাতায়
কিছু বীরদের গল্পগাথা,
স্মৃতিসমৃদ্ধ কানায় কানায়।
আমি সেদিন লাঠিচার্জের স্বীকার হইনি,
বেদম পেটায়নি কেউ আমায়
মায়ের কোলে শুয়ে,
শুধু চাঁদ দেখেছি, মায়ের আদরে
সোনার চামচ মুখে
ভয়ে লুকিয়েছি আঁচলের তলায়।
আমি সেদিন গুলি খাই নি,
গনগন করে রক্ত বেরোয়নি এ বুক থেকে,
লুটিয়ে পড়িনি রাস্তায়
নেট ঘেটেছি, টিভি দেখেছি, উপন্যাস পড়েছি
কিছু সোনার ছেলের নাম মুখস্ত করেছি,
সালাম,রফিক,জব্বার,বরকত
আমি সেদিন ইতিহাস হইনি,
ইতিহাসের সাক্ষীও হই নি,
আমি, আমরা, ইতিহাস ভোগ করছি,
রক্তে গড়া ইতিহাস,
আমরা বেঁচে আছি, কথা বলছি আপন মনে,
লাখো বুকের নিঙরে দেয়া
লোহিত সূর্যের কথামালা পেয়ে
উৎসর্গঃ সকল ভাষা শহীদ।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ!
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
রক্তিম ঘাসফুল বলেছেন: ধন্যবাদ @আরজুপনি এবং স্বর্ণা আপু
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
আরজু পনি বলেছেন:
অসাধারণ!