| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাদশা হুমায়ুন ইতিহাস হয়েছেন অনেক আগেই। কিন্তু বাংলা সাহিত্যের বাদশা হুমায়ুন আহমেদ তার লক্ষ-কোটি পাঠককে কাঁদিয়ে তিনি এখন ইতিহাস!
এই অভাগা জাতিকে যে মানুষটি জ্যোৎস্না ও বর্ষা কে চিনতে শিখিয়েছেন, উপভোগ করতে শিখিয়েছেন। সেই মানুষটি চলে গেলেন ঘুটঘুটে অন্ধকারে। চান্নি পোসর রাত তার সঙ্গী হল না।তবে বর্ষা তাকে মনে রেখেছিলো, তাইতো অঝরে ঝরেছিল তার মৃত্যুতে।
এখনও আমি কেমন একটা ঘোরের মধ্যে আছি। আমার এখনও মনে হয় স্যার বেঁচে আছেন। কোন এক সময় ঘুম থেকে উঠে বলবেন- “ ওই মিয়ারা এটা কি করেছ? আমার দম নিতে কষ্ট হয়। তাছাড়া ওখানেতো কাগজ-কলম কিছুই নাই, এদিকে মাথায় গল্প গিজগিজ করতাছে। দাউ দেখি কাগজ- কলম”
©somewhere in net ltd.