| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র কয়েকদিনের ব্যবধানে ভারতে ঘটে যাওয়া ধর্ষনের বাধভাঙ্গা প্রতিবাদের বিপরীতে বাংলাদেশে ঘটা ধর্ষনের ঘটনায় বাংগালীর লিংগহীন প্রানীর মত নিরলপ্ততা যেন ....... বলে ....।
ধর্ষিত ছাত্রীর চিকিৎসা তদারকে ৭ সদস্যের কমিটি
Thu, Jan 3rd, 2013 5:24 pm BdST
ঢাকা, জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর চিকিৎসা তদারকের জন্য ৭ সদস্যের একটি মেডিকেল কমিটি করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও নিউরো মেডিসিন বিভাগের প্রধান কাজী দ্বীন মোহাম্মদকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্যরা এখন থেকে মেয়েটির চিকিৎসার দেখভাল করবেন বলে জানান এর সদস্য হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কো-অর্ডিনেটর বিলকিস বেগম।
হাসপাতালের মানসিক রোগ বিভাগের প্রধান ডা. আব্দুল্লাহ আল মামুনও সদস্য হিসাবে আছেন এই কমিটিতে।
ডা. বিলকিস বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের নির্দেশে এই কমিটি করা হয়েছে। কমিটির কয়েকজন চিকিৎসক বৃহস্পতিবার মেয়েটির অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
“মেয়েটির মানসিক অবস্থা একটু ভালর দিকে। এখন সে আগের মতো আতঙ্কে ছটফট করছে না”, বলেন তিনি।
গত ৭ ডিসেম্বর এক বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে ওই স্কুলছাত্রীকে মধুপুরের পাহাড়ি এলাকার এক বাড়িতে নিয়ে যায় তার এক বান্ধবী। সেখানে আটক রেখে তিন দিন ধর্ষণ করা হয় তাকে। বর্তমানে ওই স্কুলছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বুধবার মেয়েটির সেই ‘বান্ধবীসহ’ পাঁচজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।
ধর্ষকদের বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বৃহস্পতিবারও বেশ কিছু সংগঠন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
©somewhere in net ltd.