নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ZIABIIT

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। আমার পরিচয় আমি একজন বাঙ্গালী, আমি আমার দেশকে ভালবাসি।

মোহাম্মদ জিয়াউর রহমান

আমি অতি সাধারন, আমার একটাই জীবন। আর এই জীবনটা কাটিয়ে দিতে চাই সুন্দরের মাঝে।

মোহাম্মদ জিয়াউর রহমান › বিস্তারিত পোস্টঃ

সোনারগা সম্পর্কে তথ্য চাই

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৮

আমি নিজের গাড়িতে করে স্ত্রীকে সাথে নিয়ে সোনারগা যাবো। আমার বাসা বংশাল এ। এখান থেকে কিভাবে যাবো / কত সময় লাগবে / ঘোরার স্থান কি কি??? স্থানগুলো খোলা ও বন্ধ করে কখন ? ? ? দয়া করে কেউ যদি আমাকে তথ্য দিতেন অনেক উপকৃত হবো। ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-২

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৫

একজন আমি বলেছেন: আমিও জান্তে চাই

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৮

ই যে বোহেমিয়ান বলেছেন: সব জানি না ভাই। নিজের আওভিজ্ঞতা থেকে যতটুকু জানি ততটুকু বলতে পারি।

বংশাল থেকে যাত্রাবাড়ি হয়ে ঢাকা-কুমিল্লা রোডের দিকে এগুবেন।
কাঁচপুর ব্রীজ পার হয়ে আরো খানিটা এগুলেই সোনারগাঁ। হাতের বাঁ দিকে পড়বে। রাস্তায় বেশি জ্যাম না থাকলে বংশাল থেকে সোনারগাঁ যেতে ৩০ মিনিট লাগবে।
আমার জানামতে দেখার মত তিনটা জায়গা আছে।
১। জাদুঘর- মোঘল আমলের বিভিন্ন তৈযষ্পত্র, হাতিয়ার ইত্যাদি আছে এখানে। পরিবেশটাও ভাল।
২। পানাম সিটি- যাদুঘর থেকে দশ মিনিটের রাস্তা। একটা পুরনো শহরের মহল্লা। সুন্দর একটা রাস্তার দুপাশেই পুরনো কিছু বাড়ি। দেখে ভাল লাগবে।
৩। তাজমহল- আমি যাইনি ওখানে। তবে যারা গিয়েছে তাদের বিবরন শুনে আর যেতে ইচ্ছে করেনি। টাইলসের তৈরি তাজমহল। টিকাট ৫০ টাকা। কাউকে বলতে শুনিনি টিকেটের টাকাটা উসুল হয়েছে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:০১

মুসাফির রকস বলেছেন:
অসম্ভব সুন্দর একটা লেক আছে। খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আশা করি। পড়ার জন্য লাইব্রেরী আছে।

বালাদেশের প্রত্ন-তাত্তিক নির্দশনের একটি যাদুঘর আছে, আছে বাংলাদেশের শিল্প মানচিত্র, এবং দিগন্তজুড়ে খোলা প্রকৃতি যা আপনার মনের বিশালতা বাড়িয়ে দিবে

ক্যামেরা নিতে ভূল করবেন না।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:০৮

সাইফুল্লাহ িজপসী বলেছেন: সোনার গায়ে সোনা নাই
আছে শুধু বিল ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১৯

দেশী পোলা বলেছেন: টাকাপয়সা সামলায় রাখবেন, পিকনিক স্পটগুলোর কাছে বাটপার প্রচুর, গাড়ি দেখে পয়সাওয়ালা ভেবে ঝাপায় পড়তে পারে

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:২৯

একজন আমি বলেছেন: বাইক নিয়া গেলে কেমুন হয়??

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৪১

নুরুন নেসা বেগম বলেছেন: হাতের কাজকরা/হস্তশিল্পজাত বিভিন্ন জিনিস বিক্রি হয়।ইচ্ছে করলে কিনতে পারবেন। ঘাটসহ পুকুর আছে পা ডুবিয়ে বসতে পারবেন।

৮| ২৬ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২৪

অপর্না হালদার বলেছেন: Thanks to all of you

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.