নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুহিন হামিদ

আঁকা বাঁকা পথ ধরে আঁকা বাঁকা এইআমি.......

তুহিন হামিদ › বিস্তারিত পোস্টঃ

নির্বাক জড় জীবন

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

ইদানিং নিজের সাথে কচ্ছপের মিল খুজে পাচ্ছি! কচ্ছপ যেমন বিপদের গন্ধ পেলে নিজেকে খোলসের ভিতর আবদ্ধ করে, আমরাও ঠিক বিপদে যে যার পিঠ বাঁচাতে ব্যাস্ত।

আমরা সবাই নিজেদের ভদ্রলোক বলে পরিচয় দিই। মাঝে মাঝে সন্দেহ হয়, আমরা আসলেই কি ভদ্রলোক? সমাজে দিন দিন অসুস্থ মানুষের সংখ্যা বেড়েই চলেছে, তারপরও সবাই মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। পুরুষ নামক কিছু জানোয়ারের পৈশাচিক আচরন দেখলে মাঝে মাঝে নিজেকে ঘৃণা হয়, কারন আমি নিজেও একজন পুরুষ!



চট্টগ্রাম চারুকলা ইন্সটিটিউটের প্রাঙ্গনে একটা ভাস্কর্য আছে, এখনও নির্মাণাধীন। অনেক গুলো মুখ, কিছু সোজা, কিছু উল্টা। ভাস্কর্যের তেমন কিছুই বুঝি না কিন্তু দেখে মনে হল এইটাই বুঝি আমাদেরই প্রতিচ্ছবি। কিছুদিন যাবত পত্র পত্রিকার কিছু সংবাদ মনে এই সংশয় এর সৃষ্টি করছে। আসলেই কি আমরা সভ্য জাতি? পার্শবর্তী দেশে কিছুদিন আগে একটা ঘটনা হওয়ার কয়েকদিন পর একই ঘটনা আমাদের দেশেও ঘটলো!!!! আমরা নিজেদের আলোচনায় মাঝে মধ্যে বলি মেয়েদের পোশাক আশাক, চলাফেরার কারনে এই সব ঘটনা বেড়ে গেছে!! খুবই ভাল কথা! তাহলে পাঁচ বছরের যে শিশু গুলো ধর্ষিত হচ্ছে তাদের ক্ষেএে কি বলব?? এই অবোধ শিশুগুলোর কি দোষ??

ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ আনোয়ার গার্লস কলেজের ইংরেজি শিক্ষক(নাকি পশু??) তারক চন্দ্র মন্ডলের বাসায় প্রাইভেট পড়তে গেলে ধর্ষিত হয় দশম শ্রেণীর ছাত্রী, তারও কিছুদিন আগে কর্তব্যরত অবস্থায় ঢাকার দক্ষিণখানের একটি ক্লিনিকে নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে নৃশংস ভাবে খুন হয়েছেন ডাঃ সাজিয়া আফরিন। সোহরাওয়ার্দি মেডিক্যাল কলেজের সামনে কিছু ডাক্তার এবং মেডিক্যাল স্টুডেন্টরা মিলে একটি মানব বন্ধন করা ছাড়া কিছুই করতে পারি নাই আমরা আমাদের সহকর্মীর জন্য। বিচার চেয়ে চেয়ে কেঁদে বুক ফাটালেও বিচার আদৌ পাওয়া যাবে কিনা আল্লাহই জানেন!

আমাদের শিক্ষা, বিচারবুদ্ধি সবই নিজের উপর শোষণ অত্যাচার হওয়ার আগ পর্যন্ত জাগ্রত হয় না। কারণ সে তো আমার কেউ নয়!! সে তো অন্যের বোন... আমার কি ???? আমরা আসলেই সবাই মুখশধারী ভদ্রলোক। পত্রিকাই যখন এই ধরনের খবর চোখে পড়ে কাপুরুষের মত এডিয়ে যাই। আসলেই আমরা সবাই নির্বাক এক জড় জীবন অতিবাহিত করছি। সবাই প্রতিবাদ করতে ভুলে গেছি। যার জন্য সমাজের এই পিশাচগুলো দিন দিন প্রশ্রয় পাচ্ছে। আমরা কোথাই আছি?? মানবিকতার নূন্যতম মূল্যবোধও কি আমাদের মাঝে নাই??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.