নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়ন্ত জিল্লু

www.facebook.com/zillur.rahaman123

জিললু

জয়ন্ত জিল্লু

জিললু › বিস্তারিত পোস্টঃ

ঘুম

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

মুখোমুখি শার্সি কাচ

দশ মিটার দুরত্বে দু'টি জানালা

এ-দিকে ফু দিয়ে রাত নিবাতে গেলে

ঐদিকে গভীর করে দেয় কেউ

নাম জানি না, হলুদ দাঁতের মতো

চেহারার রঙ--কাঠ পেন্সিলের আগার মতো

সরু চুল, আমি ধরতে চাই, আমি ধরতে যাই।



হাতড়ালে কেবল অন্ধকার

শুন্য একুইটির চোখ আমার

রাজহাঁসের মতো মাথা তোলে, উঁকি দেয়--

সিঁড়ি বেয়ে কেবল উঠে আসতে দেখি নিষিদ্ধ

পল্লীর সমস্ত অন্ধকার, রুল টানা নর্দমার মতো...



ঐদিকে তুমি ঘুমাচ্ছো শার্সি কাচের ভেতর, দশ মিটার দূরত্বে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.