নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়ন্ত জিল্লু

www.facebook.com/zillur.rahaman123

জিললু

জয়ন্ত জিল্লু

জিললু › বিস্তারিত পোস্টঃ

'পৃথিবীর কোথাও রাস্তা দেখি না' কাব্যগ্রন্থ হতে কবিতামালা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪০

এক

কনফেশান



তোমার অনুসঙ্গ ভুলে গেছি—

কাল অনেক চেষ্টা করেও

তোমার মুখখানি মনে করতে পারিনি।



তোমার সকালের পিঠে চড়ে আমার আলোহীন রাত্রি,

তোমার হস্তরেখায় চলে আমার অতীতের ট্রেন।



আমি অন্ধ নই। আমার ভিস্যুয়াল একুইটি স্বাভাবিক।

পৃথক দু'টি বস্তুর পৃথক অস্তিত্ব দেখতে পারি আমি।

অথচ, কিছুতেই তোমাকে দেখতে পাচ্ছি না,

কিছুতেই তোমাকে মনে করতে পারছি না—

কিছুতেই না।



আমি দুঃখিত।



দুই

মানুষ



আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকে, বলেছি: দেখ, নিজেকেই একবার দেখ, দেখ কতোটুকু মানুষ হয়েছিস তুই। তারপর আমি নিজেকেই দেখতে লাগলাম। খুব স্বপ্নের চোখ দেখলাম, ভুল না-হয় মতো করে মুখ, আঙুলের চিরুণী দিয়ে চুল। পরখ করে পা দেখলাম, শার্টের হাতা খুলে হাত। বুকের মাপে হৃদয় দেখলাম, দৈর্ঘ্যে-প্রস্থে ঠোঁট। বোতাম খুলে লোম দেখলাম, লাগিয়ে বোতাম কান। আর এভাবে দেখতে দেখতে নিজেকে বলে ফেললাম মানুষ।



সেই শুরু। সেই থেকে আয়নায় দাঁড়ালেই ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে।



তিন

প্রিজমের চোখে ইতিহাসকে দাঁড় করালে





প্রিজমের চোখে ইতিহাসকে দাঁড় করালে

মানুষের পরিবর্তে ভেসে উঠে কাকতাড়ুয়া।

চোখ তখন চোখ থাকে না,

হয়ে যায় শাদা চুনের ভয়াল চক্ষু।

যে-দুটি পা বিয়াল্লিশ বছর হেঁটে এসে

একগ্লাস জল চাইলো,

তাকে তখন একপায়ে খোড়াতে দেখি—

প্রতিবাদ করতে দেখি হাতে।

তাই বলি ইতিহাস পড়ো মানুষ।

অন্তত রাতে ঘুমাবার আগে পড়ে নাও

প্রিজমের চোখে তোমার জন্মের ইতিহাস,

তোমার আঁতুড়ঘরে দেখো কতো কান্না ছিলো,

কতোটুকু কালো ছিলো তার দেয়াল।

আর কিছু না হোক, প্রিজমের চোখে একবার দেখো

একাত্তর কোনো বিজ্ঞাপন কিনা,

নাকি ত্রিশ লক্ষ শহিদের মুখের পরিবর্তে ভেসে উঠা কাকতাড়ুয়া?





মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৪

একজন ঘূণপোকা বলেছেন:

প্রথমটা বেশি সুন্দর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

জিললু বলেছেন: ধন্যবাদ জানবেন।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

অভিনন্দন রইল ।।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

কাগজের রোকন বলেছেন: অভিনন্দন প্রিয় জয়ন্ত জিল্লু, শুভকামনা 'পৃথিবীর কোথাও রাস্তা দেখি না'র প্রতি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

জিললু বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো। !:#P !:#P

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

জিললু বলেছেন: সবাইকে ধন্যবাদ...

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সেমিবস বলেছেন: শুভেচ্ছা রইলো।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: এবারের বইমেলায় অাপনার কোন বই বের হচ্ছে কি? যদি হয় তাহলে নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ -- এ তথৎগুলো দিতে হবে, পোস্ট দেবার ইচ্ছা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.