| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবারের বই মেলায় প্রতিদিন যাওয়া হচ্ছে। কারন নতুন বই ডট কম (notunboi.com)। মেলায় প্রকাশিত বই এবং মেলার সব আপডেট তথ্য প্রযুক্তির সর্বত্তম ব্যবহারের মধ্যমে মানুষের কাছে পৌছে দেওয়ার একটি প্রচেষ্টা। এক ঝাঁক হিমু নতুন বই ডট কম নিয়ে ক্লান্তিহীন ভাবে কাজ করে চলছে একুশের বই মেলায়। যারা মেলায় গিয়েছেন নিশ্চয়ই তাদের চোখে পরেছে। একটি তারুন্যদীপ্ত টিম গড়েছি। প্রতি বছর বইয়ের আকর্ষনে বই মেলায় যেতাম। এবার যাচ্ছি মেলার সফলতার অংশীদার হতে। এর মাঝে যুক্ত হয়েছে শাহবাগের আন্দলন। থিয়েটার কর্মী হওয়ার কারনে হৃদয়ের টানে মেলা শেষে সেখানে কিছু সময় কাটে প্রতিবাদ আর ঘৃনা প্রকাশের মাধ্যমে। আমার থিয়েটার টিম দিন-রাত মানুষকে প্রেরনা দিতে নিজেদের বিলিয়ে দিচ্ছে। কিন্তু আজ ফেইসবুকে আমার এক সাংবাদিক বন্ধুর স্ট্যাটাস পরে শাহবাগে কাটানো সময় গুলো নিয়ে নতুন এক ঘোরের মধ্যে পরে গেলাম। বন্ধুটি একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিকের সাংবাদিক। আমার বন্ধুর স্ট্যাটাস টা আগে পড়ুন.....
শাহাবাগে গিয়েছিলাম। আসার সময় রিকশা ভাড়া সাশ্রয়ের জন্য একজনের সঙ্গে শেয়ারিংয়ে আসলাম। সহযাত্রীটি শাহাবাগ আন্দোলন নিয়ে আমার সঙ্গে কথা বলতে চায়। আমি নিজের আবেগ উচ্ছাস সংবরণ করে (আমি তো তার প্রকৃত পরিচয় জানি না) কথা বলা শুরু করলাম।
সহযাত্রী: এই যে আন্দোলন চলছে। আপনি কি মনে করেন এর পেছনে কেউ নেই?
আমি: থাকাটাই স্বাভাবিক। তবে মানুষ কিন্তু স্বতস্ফুর্তভাবে এখানে এসেছে।
সহযাত্রী: ৭১ সালেও মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নিয়েছিলো। তবুও সেখানে নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু।
আমি: হুম... এখানেও কেউ একজন নেতা থাকতে পারেন। ব্লগার ইমরান না কি যেনো নাম। শুনেছি তিনি নাকি স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) নেতা। তার পেছনে কে থাকতে পারে জানি না। তবে নেপথ্যে যেই থাকুক মানুষ এটাকে তার নিজের আন্দোলন মনে করেই এখানে এসেছেন।
সহযাত্রী: ইমরান স্বাচিপের নেতা। তাহলে নেপথ্যে শেখ হাসিনা থাকাটাই কি স্বাভাবিক না?
(এরপর মোবাইলে তিনি কথা বলা শুরু করেন। মোবাইলে শাহাবাগ আন্দোলন নিয়ে উচ্ছসিত প্রসংশা করলেন তিনি। তখন বুঝতে পারলাম তিনি পক্ষ শক্তি। নামার সময় হয়ে যাওয়ায় তিনি তাড়াতাড়ি কথা শেষ করতে চাইলেন)
সহযাত্রী: ছাত্রলীগের সেক্রেটারি নাজমুল সহ আমরা একসাথেই ছিলাম। আমি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমরা চাচ্ছি না আমাদের কোনো নেতা এখানে আসুক। তাহলে আন্দোলন নষ্ট হয়ে যাবে। এজন্য কোনো নেতা আসলেই আমরা হইচই করে তাকে বিদায় করে দেই। এই আন্দোলনের সেন্টিমেন্ট আমরা কাজে লাগিয়ে নির্বাচন করতে চাই।
(আমি ভাষা হারিয়ে ফেললাম। কৃষক কষ্ট করে ফসল ফলায় আর সেই ফসল ঘরে তোলে অন্য কেউ। কবে বের হতে পারবো এখান থেকে আমরা?)
থিয়েটার করার কারনে অনেক সময় অনেকে ভ্রু কুচকে নানা কথা বলে। আমাদের জীবনের নাকি কোন মানে নাই। লক্ষ্ উদ্দেশ্য নাই। অযথাই সময় নষ্ট করি। এসবে লাভ কি?
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আমাদের কাজের কোন মানে খুজে পয়না। এভাবে মানে নেই এরকম অনেক কাজ জীবনে করেছি, এবং করে যাচ্ছি। বই মেলায় যেটা করছি সেটা অনেকেই খুব ভাল ভাবে নিচ্ছে। প্রথমে যারা নাক সিটকেছে এখন তারা পিঠ চাপরে দি্চ্ছে। সুতরাং নতুন বই ডট কম একটি মিনিংফুল প্রযেক্ট। ভাবতাম শাহবাগ আন্দলন হাবে জীবনের একটি অন্যতম সফল প্রচেষ্টা। কিন্তু আমার সাংবাদিক বন্ধুর স্টাটাসটি সব কিছু কেমন যেন ঘোলাটে করে দিচ্ছে। এর মাঝে আজ আবার অগ্নীকন্যা লাকির উপর দু বার হামলা হল। অনেক রাত হল ঘুম আসছে না। কাল সকালে বেশ কিছু ব্যাস্ততা আছে। বিকেলে বই মেলায় তো যেতেই হবে। কিন্তু শাহবাগ? শাহবাগ না হয়ে কি ফেরা যাবে?? বন্ধুর স্ট্যাটাস???
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
সিউল রায়হান বলেছেন: ছাগুরা সন্দেহে আছে এই আন্দোলনের সুফল কোন পার্টির পকেটে যাবে। সাধারন মানুষ ওটা নিয়ে চিন্তিত না, তারা চায় শুধু রাজাকারদের বিচার এবং ফাঁসি।
তোরে গদাম।